শিরোনাম:
●   ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ●   ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা ●   ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতি জাইমা রহমান ●   বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী ●   টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান ●   ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া ●   জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ●   ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ●   বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ১৯ মার্চ ২০২১
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সুনামগঞ্জে হেফাজতে ইসলামের হামলা: আটক ২৪ জন
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সুনামগঞ্জে হেফাজতে ইসলামের হামলা: আটক ২৪ জন
১৭৩৪ বার পঠিত
শুক্রবার, ১৯ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জে হেফাজতে ইসলামের হামলা: আটক ২৪ জন

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু অধ্যুষিত গ্রামে হেফাজতে ইসলামের সমর্থকদের হামলা, ভাঙচুর লুটপাটের ঘটনায় এখনো পর্যন্ত সন্দেহভাজন অন্তত ২৪ জনকে আটক করেছে পুলিশ।সুনামগঞ্জের শাল্লা থানা পুলিশ আটকের এই তথ্য নিশ্চিত করেছে।

হামলার ঘটনার ৩৬ ঘন্টা পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় দু’টি মামলা দায়ের করা হয়। মামলায় ৮০ জনের নাম দিয়ে এবং কয়েকশ’ অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

এই মামলা হওয়ার পর পুলিশ সন্দেহভাজনদের আটকের জন্য অভিযান চালায়।শাল্লা থানার পুলিশের কর্মকর্তা উদয় চক্রবর্তী জানিয়েছেন, গত সারারাত পুলিশ অভিযান চালিয়েছে সুনামগঞ্জের বিভিন্ন স্থানে।

আটকদের সুনামগঞ্জ সদর থানা, দিরাই এবং শাল্লা থানায় পুলিশী হেফাজতে রাখা হয়েছে।শুক্রবার সকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

গ্রামটিতে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তার জন্য পুলিশ এবং র‍্যাবের দু’টি অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে গত বৃহস্পতিবার।

তবে সেখানকার জনপ্রতিনিধিরা বলেছেন, গ্রামের বাসিন্দাদের আতংক এখনও কাটেনি। সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।

গত ১৫ই মার্চ সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক ধর্মীয় সমাবেশে হেফাজত ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী এবং মামুনুল হক বক্তব্য দেন। এর পরদিন মামুনুল হককে নিয়ে গ্রামটির একজন হিন্দু যুবক স্ট্যাটাস দেয়-এই অভিযোগ তুলে হেফাজতে সেখানে বিক্ষোভ করেছিল।সেই যুবককে পুলিশ গ্রেপ্তার করলেও গ্রামে হামলার ঘটনা ঘটে।

এদিকে হেফাজতে ইসলাম হামলার অভিযোগ অস্বীকার করেছে।

স্থানীয় প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী বুধবারের এই হামলায় গ্রামটিতে হিন্দুদের ৮৮টি বাড়ি-ঘর এবং সাত আটটি পারিবারিক মন্দির ভাঙচুর করা হয়েছে।স্থানীয় লোকজন অভিযোগ করেছেন, তাদের বিভিন্ন বাড়ি থেকে গচ্ছিত থাকা টাকা এবং স্বর্ণ লুট করেছে হামলাকারীরা।



আর্কাইভ

ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে
কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা।
শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক