শিরোনাম:
●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ ●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বুধবার, ২৪ মার্চ ২০২১
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে অস্ত্র আইন কঠোর করার ইঙ্গিত বাইডেনের
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে অস্ত্র আইন কঠোর করার ইঙ্গিত বাইডেনের
১০৭৫ বার পঠিত
বুধবার, ২৪ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে অস্ত্র আইন কঠোর করার ইঙ্গিত বাইডেনের

---বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন ওয়াশিংটন, থেকেঃ যুক্তরাষ্ট্রে হরহামেশা গুলির গুলির ঘটনা মারাত্মক হারে বেড়েছে। এতে হতাহতের সংখ্যাও অনেক। মঙ্গলবার দেশটির কলোরাডোয় একটি সুপারমার্কেটে গুলি চালিয়ে এক পুলিশ কর্মকর্তাসহ দশ জনকে হত্যা করেছে এক বন্দুকধারী। এমন ঘটনা বেড়ে যাওয়ার পরই অস্ত্র আইন কঠোর করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউসে এক বক্তব্যে বাইডেন বলেন, ‘জীবন রক্ষার জন্য সাধারণ জ্ঞানে যে সব পদক্ষেপ নেয়া প্রয়োজন তা নিতে এক ঘন্টাতো দূরের কথা আমার এক মিনিটও প্রতীক্ষা করার প্রয়োজন নেই।’ তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ এবং সিনেট সদস্যদের ব্যবস্থা নেয়ার জন্য বলেন। বাইডেন বলেন, ‘আমরা আক্রমণাত্মক অস্ত্র এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন গুলির ব্যবহার নিষিদ্ধ করতে পারি।’ খবর ভয়েস অব আমেরিকার বক্তব্যে বাইডেন নিজের সম্পর্কে জানান, তিনি যখন সেনেট সদস্য এবং সিনেটের বিচারিক কমিটির সদস্য ছিলেন, তিনি এ রকম আইন নিয়েই কাজ করেছিলেন। ওই আইন ১৯৯৪ সালে অনুমোদন লাভ করে কিন্তু দশ বছর পর এর মেয়াদ শেষ হয়ে যায়। বাইডেন প্রতিনিধি পরিষদ অনুমোদিত একটি প্রস্তাব পাশ করার জন্য সিনেটের প্রতি আহ্বান জানান যাতে বন্দুক ক্রেতাদের বিষয়ে খবরাখবর নেয়ার ত্রুটিগুলো দূর করা যায়। বাইডেন বলেন, বোল্ডারে গুলির ঘটনার যারা শিকার হয়েছেন তাদের স্বজনদের প্রতি তিনি সমবেদনা জ্ঞাপন করছেন। সিনেটের বিচারিক কমিটিতে মঙ্গলবার অস্ত্র সহিংসতা হ্রাসের লক্ষ্যে সাংবিধানিক ও সাধারণবুদ্ধি প্রসূত পদক্ষেপসমূহ সম্পর্কে শুনানি হয়েছে। পুলিশ মঙ্গলবার জানিয়েছে যে, সন্দেহভাজন হামলাকারীর নাম আহমেদ আলিছা। তার বয়স ২১। দশটি হত্যাকাণ্ডের অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শিগগিরই তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।



এ পাতার আরও খবর

ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প

আর্কাইভ

বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা