শিরোনাম:
●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? ●   এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ ●   সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? ●   তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার ●   স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ●   ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

BBC24 News
বুধবার, ৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সরকারি নির্দেশনা মানছে না কওমি মাদরাসাগুলো, পরীক্ষার আয়োজন চলছে!
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সরকারি নির্দেশনা মানছে না কওমি মাদরাসাগুলো, পরীক্ষার আয়োজন চলছে!
১৩০০ বার পঠিত
বুধবার, ৭ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারি নির্দেশনা মানছে না কওমি মাদরাসাগুলো, পরীক্ষার আয়োজন চলছে!

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ সরকারি নির্দেশনা উপেক্ষা করে কওমি মাদরাসায় পরীক্ষা আয়োজন করা হচ্ছে। তবে সব পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেয়া হচ্ছে বলে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ‘আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ থেকে জানানো হয়েছে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কওমি মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এরই মধ্যে পরীক্ষা নিচ্ছে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড। বর্তমান লকডাউন পরিস্থিতিতে কওমি মাদরাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কার্যকরী সদস্য মুফতি নুরুল আমিন।

বুধবার (৭ এপ্রিল) তিনি বলেন, ‘গত ৩ তারিখ থেকে আমাদের এ পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। আজ বুধবার দুই শিফটে অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা আয়োজন করা হচ্ছে। বর্তমান লকডাউন পরিস্থিতির কারণে এ পরীক্ষা সংক্ষিপ্ত করা হয়েছে। আগামী রোববার পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও সেটি আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে।

লকডাউনের মধ্যে পরীক্ষা আয়োজন সরকারি নির্দেশনা অমান্য হচ্ছে কি-না এমন বিষয়ে জানতে চাইলে মুফতি নুরুল আমিন বলেন, কওমি শিক্ষায় সরকারি নির্দেশনা অমান্য করে কোনো কার্যক্রম পরিচালনা করা হয় না। শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগ থেকে যে নির্দেশনা জারি করা হয়েছে সেটি আমাদের মুরুব্বিরা পর্যালোচনা করছেন। সেটিকে গুরুত্ব দিয়ে আমাদের পরীক্ষাগুলো সংকোচন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

‘সরকার সব আবাসিক ও অনাবাসিক মাদরাসা বন্ধ রাখার বিষয়ে গতকাল পুনরায় নির্দেশনা দিয়েছে’ এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারের ওই নির্দেশনা আমাদের কাছে আছে। সেখানে পরীক্ষা বন্ধের ব্যাপারে কোনো কথা নেই। আমাদের আবাসিক-অনাবাসিক সব প্রতিষ্ঠান বন্ধ আছে। পরীক্ষা সরকারের অনুমতি সাপেক্ষেই নেয়া হচ্ছে।

সারাদেশের ২২২টি পরীক্ষা কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদিস পরীক্ষা চলছে। সকাল ৯টা থেকে এবং বিকাল ৩টা থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন।

এদিকে কওমি মাদরাসাসহ (এতিমখানা ছাড়া) সব মাদ্রাসা (আবাসিক ও অনাবাসিক) বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। গতকাল (৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।



এ পাতার আরও খবর

বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন
হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান: বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান:

আর্কাইভ

বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন
হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান: