মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জার্মানির জাতীয় সংসদ নির্বাচনে সোশ্যাল ডেমোক্রেটরা এগিয়ে
জার্মানির জাতীয় সংসদ নির্বাচনে সোশ্যাল ডেমোক্রেটরা এগিয়ে
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতি নিধিঃ জার্মানির জাতীয় সংসদ নির্বাচনে সোমবার প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেট সর্বাধিক ভোট পেয়েছে। বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের উত্তরসূরি কে হবেন সেটাই এখন দলগুলোর দেখার বিষয়।
রবিবারের নির্বাচনে সোশ্যাল ডেমোক্রেটরা পেয়েছেন ২৫.৭ শতাংশ ভোট এবং মার্কেলের মধ্য-ডানপন্থি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন পেয়েছে ২৪.১ শতাংশ ভোট।
ষোল বছর পর ইউরোপের সর্ববৃহৎ জাতীয় অর্থনীতির দেশের নেতা মার্কেল বিদায় নেবার পর রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলের নেতা স্টেট গভর্নর ও বিদায়ি অর্থমন্ত্রী আরমিন লাসচেত এবং সোশ্যাল ডেমোক্রেট নেতা ও ভাইস চ্যান্সেলর ওলাফ শলতস জার্মানির নতুন নেতা হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।
তারা প্রত্যেকেই বলেছেন এ বছর শেষ হবার আগেই সরকার গঠনের লক্ষ্যে তারা ছোট ছোট দলের সঙ্গে কথা বলে জোট গঠনের চেষ্টা করবেন।
তাদের মূল লক্ষ্য পরিবেশবাদী গ্রিন পার্টির সমর্থন যারা নির্বাচনে ১৪.৮ শতাংশ পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে এবং তারপর তাদের লক্ষ্য ব্যবসা বাণিজ্য বান্ধব দল ফ্রি ডেমোক্রেটসদের সমর্থন যারা নির্বাচনে ১১.৫ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে।
নতুন চ্যান্সেলর নির্বাচিত না হওয়া পর্যন্ত মার্কেল দায়িত্বে থাকবেন।




পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে কোথাও যাবে না: তেহরান 