শিরোনাম:
●   মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট ●   প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব ●   সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ●   মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র ●   সৌদি আরবে বিমানের সব ফ্লাইট স্থগিত ●   সৌদিতে মৃত্যুদণ্ডের তালিকায় রয়েছে আরও ২০ বাংলাদেশি ●   হুতিদের হামলা থেকে সৌদিকে সুরক্ষা দিতে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন ●   ইউক্রেন যুদ্ধ বন্ধে আবারও আলোচনায় বসছেন পুতিন- ডোনাল্ড ট্রাম্প ●   সরকারের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকা ●   প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » স্বামীকে হত্যার পর শরীরের বিভিন্ন অংশ কেটে পাতিলে রাখেন স্ত্রী
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » স্বামীকে হত্যার পর শরীরের বিভিন্ন অংশ কেটে পাতিলে রাখেন স্ত্রী
৯১৯ বার পঠিত
রবিবার, ২৪ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বামীকে হত্যার পর শরীরের বিভিন্ন অংশ কেটে পাতিলে রাখেন স্ত্রী

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ  ভোলায় পারিবারিক কলহের জের ধরে মো. ফরহাদ হোসেন টিটব মুন্সি (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার স্ত্রী। নিহত ফরহাদ হোসেন ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জয়গুপি গ্রামের মো. বেলায়েত হোসেন মুন্সির ছেলে।

এ ঘটনায় পুলিশ রবিবার সকালে অভিযুক্ত স্ত্রী নুর জাহান বেগমকে (৩৫) আটক করেছে। আটক নুর জাহান সদর উপজেলার আলী নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রুহিতা গ্রামের নুরুল হকের মেয়ে।

স্থানীয়রা জানান, ফরহাদ হোসেন তার শ্বশুড় বাড়ি আলী নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রহিতা গ্রামে বসবাস করে আসছিল। স্ত্রী নুরজাহান বেগমের সাথে পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন সময় ঝগড়া-ঝামেলা চলে আসছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার দিবাগত রাতে নিহত ফরহাদ হোসেনের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়।

একপর্যায়ে স্ত্রী নুরজাহান বেগম প্রথমে তার চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেয়।

পরে তিনি বটি-দাঁ দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে হত্যা করে তার ডান পা কেটে পাতিলে ভরে রাখেন। এরপর সকালে স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দেন।
ভোলা মডেল থানার এসআই মো. কবির হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহতের স্ত্রী নুরজাহানকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন।

তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রাস্তুতি চলছে।



আর্কাইভ

মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট
সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবে বিমানের সব ফ্লাইট স্থগিত
সৌদিতে মৃত্যুদণ্ডের তালিকায় রয়েছে আরও ২০ বাংলাদেশি
হুতিদের হামলা থেকে সৌদিকে সুরক্ষা দিতে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন
ইউক্রেন যুদ্ধ বন্ধে আবারও আলোচনায় বসছেন পুতিন- ডোনাল্ড ট্রাম্প
সরকারের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকা
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
পর্যটকদের নিরাপত্তা বিবেচনা সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা