সোমবার, ২৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » হেফাজতে ইসলামের মহাসচিবের ইন্তেকাল
হেফাজতে ইসলামের মহাসচিবের ইন্তেকাল
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন নুরুল ইসলাম। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস। আজ দুপুরের দিকে তিনি বলেন, গত শনিবার অসুস্থ হয়ে পড়ায় নুরুল ইসলামকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।
মীর ইদ্রিস জানান, আজ এশার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নুরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হবে।




ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা 