শিরোনাম:
●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ●   জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ●   নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ●   জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী ●   ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল ●   ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প ●   সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা ●   বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

BBC24 News
সোমবার, ১০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » নিউইয়র্কে আগুন লেগে ৯ শিশুসহ ১৯ জনের মৃত্যু
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » নিউইয়র্কে আগুন লেগে ৯ শিশুসহ ১৯ জনের মৃত্যু
৭৭৩ বার পঠিত
সোমবার, ১০ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউইয়র্কে আগুন লেগে ৯ শিশুসহ ১৯ জনের মৃত্যু

---বিবিসি২৪নিউজ,খান শওকত, নিউইয়র্ক যুক্তরাষ্ট্র থেকেঃ নিউইয়র্ক সিটির একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে ৯ শিশুসহ ১৯ জন নিহত হয়েছে, যাকে শহরের দমকল কমিশনার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি বলে অভিহিত করেছেন।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের একজন সিনিয়র উপদেষ্টা স্টেফান রিঙ্গেল রবিবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে মৃতের এই সংখ্যা নিশ্চিত করেছেন। একজন নগর কর্মকর্তা প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকলেও, শিশুদের মৃতের সংখ্যাটি নিশ্চিত করেছেন।

এছাড়া পাঁচ ডজনেরও বেশি লোক আহত এবং ১৩ জন হাসপাতালে গুরুতর অবস্থায় রয়েছে বলে রিঙ্গেল জানিয়েছেন। এফডিএনওয়াই কমিশনার ড্যানিয়েল নিগ্রো বিকেলের শুরুতে এক সংবাদ সম্মেলনে বলেন, নিহতদের বেশিরভাগই ধোঁয়ার কুণ্ডলিতে শ্বাসরুদ্ধ হয়েছিলেন।

এফডিএনওয়াই-এর মতে, প্রায় ২০০ অগ্নিনির্বাপক কর্মী ব্রঙ্কসের ইস্ট ১৮১ নম্বর রাস্তায় ওই ১৯-তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়েন।

অগ্নিনির্বাপক কর্মীরা “প্রতিটি তলায় আক্রান্তদের খুঁজে পান এবং তারা সবাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ এবং শ্বাসরুদ্ধ হয়ে পড়েছিলেন” বলে নিগ্রো জানিয়েছেন। তিনি বলেন, “এটি আমাদের শহরে নজিরবিহীন। আমরা আশঙ্কা করছি সেখানে আরও অনেক প্রাণহানি ঘটতে পারে”।

আগুনের সূত্রপাত সন্দেহজনক বলে মনে করা হচ্ছে না, তবে কারণ অনুসন্ধান করা হচ্ছে।

এর আগে, ফিলাডেলফিয়ায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে আট শিশুসহ ১২ জনের মৃত্যু হওয়ার মাত্র কয়েকদিন পর রবিবারের এই ঘটনা ঘটলো।



আর্কাইভ

গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান