শিরোনাম:
●   ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ●   বিশ্ববাজারে তেলের দাম কত কমল ●   ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ●   ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা ●   ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতি জাইমা রহমান ●   বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী ●   টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান ●   ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া ●   জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে গণপরিবহনে কতটুকু মানা হচ্ছে স্বাস্থ্যবিধি?
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে গণপরিবহনে কতটুকু মানা হচ্ছে স্বাস্থ্যবিধি?
৬৪৭ বার পঠিত
শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে গণপরিবহনে কতটুকু মানা হচ্ছে স্বাস্থ্যবিধি?

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বিধিনিষেধ ১৩ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও সঠিক ভাবে মানা হচ্ছে না।

এদিকে শনিবার (১৫ জানুয়ারি) থেকে স্বাস্থবিধি মেনে শতভাগ যাত্রী নিয়ে গণপরিবহন চলার কথা থাকলেও মানা হচ্ছে না স্বাস্থবিধি। নেই কোনো মনিটরিং।যে যার মতো করে চালাচ্ছে গণপরিবহন। থেকেই যাচ্ছে সংক্রমিত হওয়ার শঙ্কা।

এদিন সকালে রাজধানীর ফার্মগেট, আগারগাঁও, তালতলা, শেওরাপাড়া, কাজীপাড়া ও মিরপুরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, বাসে বেশিরভাগ যাত্রী দাঁড়া করিয়ে নেওয়া হচ্ছে।বাসে ওঠার সময় দেওয়া হচ্ছেনা জীবাণুনাশক।বাস হেলপাররা বলছেন, বাসের মধ্যে রাখা আছে জীবাণুনাশক। কিন্তু যাত্রীরা দিতে চায় না। চালক ও হেলপার শুধুমাত্র মুখে মাস্ক পরে বাস নিয়ে বেরিয়ে পড়েছেন রাস্তায়। এছাড়াও অনেককে দেখা যাচ্ছে সঠিকভাবে মাস্ক পরছে না, অনেকে আবার খুলে রাখছেন, কেউ মাস্ক থুতনিতে দিয়ে রেখেছেন।

শিকর পরিবহনের হেলপার মো. আরমানের কাছে জানতে চাওয়া হয় জীবাণুনাশক কোথায় আছে? হেলপার আরমান বলেন, হাতে রাখিনি। বাসের মধ্যে রাখা আছে। যাত্রীরা যখন দিতে চায় তখন দেই।

নোয়াখালীর একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. নাহিদ হাসান মিরপুর ১০ নম্বর থেকে উঠেছেন বিকল্প পরিবহনে। যাবেন মতিঝিল। তিনি বলেন, বাসে মানা হচ্ছে না স্বাস্থবিধি। শুধু মাত্র সিটে বসিয়ে যাত্রী নেওয়ার কথা ছিল, এখন দাঁড় করিয়েও নেওয়া হচ্ছে।

প্রশ্ন রেখে তিনি বলেন, এদের নজরদারি করবে কে? স্বাস্থ্যবিধি থেকে যাচ্ছে কাগজে-কলমে। বাস্তবে নেই কোনো প্রয়োগ।

বিকল্প পরিবহনের হেলপার আবদুর রহমানের কাছে জানতে চাওয়া হয় বাসে কেন যাত্রী দাঁড়া করিয়ে নেওয়া হয়েছে। হেলপার রহমান বলেন, শেওড়াপাড়ায় যাত্রী নামাতে গিয়ে ওখান থেকে ৪-৫ জন যাত্রী বাসে উঠেছেন। তারা এখন দাঁড়িয়ে আছে। অন্য যাত্রীরা সামনে নামলে সিটে বসিয়ে দেবো।

তিনি বলেন, জীবাণুনাশক স্প্রে আছে। এ জীবানুনাশক দিতে চায়না যাত্রীরা। এ কারণেই হাতে রাখি না। সকালবেলা যখন বাস রাস্তায় বের করেছি তখন মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ডে প্রতিটি সিটে মেশিন দিয়ে স্প্রে করা হয়েছে।একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা তানভীর আলম। মিরপুর ১২ নম্বর থেকে প্রজাপতি পরিবহনে ওঠেন। কথা হলে তানভীর বলেন, গণপরিবহনে কোনোভাবেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। যাত্রীরা গাদাগাদি করে উঠছে বাসে। দাঁড়া করিয়ে যাত্রী নেওয়ায় নিষেধ থাকলেও তা মানা হচ্ছে না। সরকারের পক্ষ থেকেও পরিবহনগুলোর মনিটরিং করার তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নামে মাত্র স্বাস্থ্যবিধি দিয়ে কি করোনা সংক্রমণ ঠেকানো যাবে?

এর আগে, সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ ১১ দফা বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা।



এ পাতার আরও খবর

ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে

আর্কাইভ

ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে