শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জলবায়ু পরিবর্তনে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ভাঙতে পারে রেকর্ড
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জলবায়ু পরিবর্তনে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ভাঙতে পারে রেকর্ড
৪২৯ বার পঠিত
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জলবায়ু পরিবর্তনে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ভাঙতে পারে রেকর্ড

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে তাপপ্রবাহ। দক্ষিণ ইউরোপ ও উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দিনে তাপমাত্রার রেকর্ড ভাঙতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেন, ফ্রান্স, গ্রিস, ক্রোয়েশিয়া ও তুরস্কের কিছু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ইতালিতে তাপমাত্রা ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। দেশটির ফ্লোরেন্স ও রোমসহ ১০টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

মঙ্গলবার ইতালির উত্তরাঞ্চলে এক ব্যক্তি মারা গেছেন। ইতালির গণমাধ্যম বলছে, ৪৪ বছর বয়সী ওই শ্রমিক মিলানের কাছে লোদি শহরে জেব্রা ক্রসিং লাইনে রঙের কাজ করছিলেন। এ সময় গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এছাড়া রোমে এক ব্রিটিশ নাগরিকসহ বেশ কয়েকজন পর্যটক হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

ইতালির রাজনীতিবিদ নিকোলা ফ্রাটোইয়ানি টুইটে লিখেছেন, আমরা একটি অসহনীয় তাপপ্রবাহের মুখোমুখি। গরমে মৃত্যু ও অসুস্থতা এড়াতে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা নেওয়া দরকার।

---এই তীব্র তাপমাত্রা আগামী কয়েক দিনের মধ্যে চরম পরিস্থিতির দিকে যেতে পারে বলে আশঙ্কা করছে ইতালির মেটিওরোলজিক্যাল সোসাইটি।

আবহাওয়া অফিস বলছে, শুক্রবার তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে। বিবিসি ওয়েদার বলছে, দক্ষিণ ইউরোপের বড় একটি অংশে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা দেখা যেতে পারে, এমকি আরও বেশিও হতে পারে।

দুই বছর আগে ২০২১ সালের আগস্টে ইতালির সিসিলি দ্বীপে ইউরোপের সর্বকালের সবচেয়ে বেশি তাপমাত্রা ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এর প্রভাবে গত বছর ইউরোপে ৬০ হাজারের বেশি মানুষ মারা গেছে।

আশঙ্কা করা হচ্ছে, এই গ্রীষ্মে আরও অনেকের মৃত্যুর কারণ হতে পারে তীব্র তাপপ্রবাহ।

---বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে গরম আবহাওয়ার সময়কাল বেড়ে যাচ্ছে। এ কারণে রেকর্ড তাপমাত্রা অনুভব করা এখন স্বাভাবিক।

ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার পূর্বাভাসে বলেছে, গত জুন মাসে বিশ্বব্যাপী রেকর্ড তাপমাত্রা ছিল।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না