বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সেন্ট পিটার্সবার্গে ওয়াগনার প্রধান প্রিগোজিন?
সেন্ট পিটার্সবার্গে ওয়াগনার প্রধান প্রিগোজিন?
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গত মাসে রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগানি প্রিগোজিন। যদিও দুই দিনের মধ্যে বেলারুশ নেতা অ্যালেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় সেই বিদ্রোহের অবসান ঘটে। এরপর থেকে প্রিগোজিনের অবস্থান নিয়ে ধোঁয়াশা শুরু হয়।
একবার লুকাশেঙ্কো জানান, প্রিগোজিন বেলারুশে আছেন তবে শেষমেশ জানান তিনি রাশিয়াতেই আছেন। তবে নিশ্চিত করে কোনোপক্ষেই প্রিগোজিনের অবস্থান সম্পর্কে কিছুই জানাতে পারেননি। তবে প্রিগোজিনের সবশেষ অবস্থান নিয়ে আজ বৃহস্পতিবার সিএনএনের লাইভ প্রতিবেদনে নতুন তথ্য জানানো হয়েছে।
ওয়াগনার গ্রুপের সঙ্গে সম্পৃক্ত চ্যানেলের বরাতে জানানো হয়েছে, প্রিগোজিনকে সেন্ট পিটার্সবার্গে দেখা গেছে। সেখানে রাশিয়া আফ্রিকা শীর্ষ সম্মেলনের ফাঁকে একজন আফ্রিকান বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করেছেন প্রিগোজিন।
তবে আফ্রিকান ওই বিশিষ্ট ব্যক্তির পরিচয় শনাক্ত করে পারেননি বলে জানিয়েছে সিএনএন। বিদ্রোহের পর রাশিয়ার ভেতরে এবারই প্রথম প্রিগোজিনকে প্রকাশ্যে দেখা গেল। এর আগে গত ১৯ জুলাই ওয়াগনার প্রধানকে প্রকাশ্যে দেখা যায়। সেইসময় এক ভিডিওতে প্রিগোজিনকে বেলারুশের ভেতরে দেখা যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 