ভূমিকম্পে কাঁপলো সারাদেশ
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকা: রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার কানাইঘাট থেকে সাত কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমারে একযোগে এ ভূমিকম্প অনুভূত হয়।
রাজধানীতে ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। এসময় অনেকে ভয়ে বাসার বাইরে চলে যান। তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। মাঝারি মাত্রার এ ভূমিকম্পের উৎস ছিল রাজধানীর আগারগাঁওয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ২২৮ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় আসাম অঞ্চল।’





নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 