মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ড. ইউনূসকে বিচারিক হয়রানির’ বিষয়টি খতিয়ে দেখবে জাতিসংঘ
ড. ইউনূসকে বিচারিক হয়রানির’ বিষয়টি খতিয়ে দেখবে জাতিসংঘ
বিবিসি২৪নিউজ,যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। সেই সঙ্গে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে বিচারিক ‘হয়রানির’ বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২৮ আগস্ট) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ও ড. মুহাম্মদ ইউনূসকে বিচারিক হয়রানির অভিযোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব কথা বলেন।
ব্রিফিংয়ে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্প্রতি বিচারিক ‘হয়রানির’ লক্ষ্যবস্তু করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ১০০ নোবেল বিজয়ীসহ ১৬০ বিশ্বনেতার খোলা চিঠি লেখা প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, ‘আমরা আগেই বলেছি, আমরা (বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন) দেখতে চাই এবং আমি মনে করি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন সবাই দেখতে চায়। আর আমি প্রফেসর ইউনূসকে হয়রানির বিষয়টি খতিয়ে দেখা হবে। আমি তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা সম্পর্কে জানি না।’




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 