বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সাজেক যাওয়ার পথে ঢাবি ছাত্রীকে অপহরণ
সাজেক যাওয়ার পথে ঢাবি ছাত্রীকে অপহরণ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী অপহরণ করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর ১২টা ৫০মিনিটে সাজেক রোডের শিজকছড়া এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত শিক্ষার্থীর নাম দ্বীপিতা চাকমা। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও খাগড়াছড়ি জেলার শীতেন্দ্র বিকাশ চাকমার মেয়ে।
জানা যায়, দ্বীপিতা কয়েকজন বন্ধুকে নিয়ে পর্যটকবাহী গাড়িতে করে খাগড়াছড়ি থেকে সাজেক পর্যটন এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। এ সময় তাদের গাড়ি থামিয়ে দ্বীপিতাকে অস্ত্রের মুখে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় একদল দুর্বৃত্ত।
এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বলেন, আমি বিষয়টি জানার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। ওই শিক্ষার্থীকে উদ্ধারে চেষ্টা চালছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, তিন থেকে চারজন বন্ধু মিলে সাজেক বেড়াতে যাওয়ার সময় শিক্ষার্থী দ্বীপিতা চাকমাকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। তাকে উদ্ধারের জন্য পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি যৌথ অভিযানে নেমেছে।




আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
পর্যটকদের নিরাপত্তা বিবেচনা সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার 