বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » হায়দরাবাদ হাউসে নয়, মোদির বাড়িতে মেহমান হবেন শেখ হাসিনা-আনন্দবাজারের প্রতিবেদন
হায়দরাবাদ হাউসে নয়, মোদির বাড়িতে মেহমান হবেন শেখ হাসিনা-আনন্দবাজারের প্রতিবেদন
বিবিসি২৪নিউজ, অমিত ঘোষ দিল্লি থেকে: জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন।
তবে দুই নেতার বৈঠকটি হায়দরাবাদ হাউস অথবা সাউথ ব্লকে নয়, অনুষ্ঠিত হবে মোদির নিজ বাসভবন ৭ লোককল্যাণ মার্গে। কূটনৈতিকদের মতে, আন্তরিকতার বার্তা দিতেই এই গৃহঅভ্যর্থনার আয়োজন করা হয়েছে।
ভারতের জনপ্রিয় দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল থেকে শুরু হবে জি২০ দেশগুলোর শীর্ষ সম্মেলন। বাংলাদেশ ওই গোষ্ঠীর সদস্য নয়।
কিন্তু ভারত জি২০ গোষ্ঠীর সভাপতিত্ব পাওয়ার পরই মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশকেই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত, যা দুদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছে কূটনৈতিক মহল।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনা মোদির পাশাপাশি দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা ও সৌদি আরবের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। তবে নয়াদিল্লিতে সফরকারী আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হবে কিনা, এই প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট কর্তারা দিতে না পারলেও সম্ভাবনার কথা তারা বলছেন।




ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান: 