রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটের বিশাল ব্যাবধানে হারালো ভারত৷ মাত্র ৫১ রানের লক্ষ্য ছয় দশমিক এক ওভারে জিতে নিলো রোহিত শর্মারা৷সকালে টসে জিতেন দাসুন শানাকা৷ বেছে নেন ব্যাটিং৷ কিন্তু সেটি শ্রীলঙ্কার জন্য এতটা ভয়াবহ বিপর্যয় বয়ে আনবে তা হয়ত ভারতের সমর্থকরাও প্রত্যাশা করেননি৷
তৃতীয় বলে পেরেরার উইকেট তুলে নেন বুমরা৷ তারপর শুরু৷ চতূর্থ ওভার করতে এসে মোহাম্মদ সিরাজ এক ওভারে তুলে নেন চার চারটি উইকেট৷ ১২ রানে ছয় উইকেট হারিয়ে দিশেহারা তখন লঙ্কানরা৷ সেই খাদ থেকে কিছুটা টেনে তোলার চেষ্টা করেন কুশাল মেন্ডিস আর দুশান হেমান্থা৷ মাত্র ১৫ দশমিক দুই ওভারে ৫০ রানে শ্রীলঙ্কার প্রতিরোধ থামে৷আর চার বোলার দিয়ে তাদের ১০ উইকেট তুলে নেন রোহিত শর্মা৷ এর মধ্যে মোহাম্মদ সিরাজ সাত ওভার বল করে ২১ রান খরচে একাই নিয়েছে ছয় উইকেট৷ দুই দশমিক দুই ওভারে মাত্র তিন রান দিয়ে তিন উইকেট তুলে শ্রীলঙ্কার বাকি সর্বনাশ করেন হার্দিক পান্ডিয়া৷
মামুলি টার্গেটে পৌঁছাতে ভারতকে খেলতে হয়েছে মাত্র ৩৭ বল৷ ইশান কিশান আর শুভমান গিলরা কোন সুযোগই দেননি শ্রীলঙ্কার বোলারদের৷ ২৬৩ বল আর ১০ উইকেট হাতে রেখে এশিয়া কাপ নিজেদের করে ভারত৷




ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ 