শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বৃষ্টিতে অচল ঢাকা, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ৪
বৃষ্টিতে অচল ঢাকা, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ৪
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: মুষলধারে বৃষ্টির মধ্যে রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে মিরপুরের শিয়ালবাড়ির পাশে হাজী রোড এলাকার কর্মাস কলেজ সংলগ্ন সুপার হোস্টেলের সামনে ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন গণোমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত চারজনের মধ্যে তিনজন একই পরিবারের। তারা হলেন, মো. মিজান, তার স্ত্রী মুক্তা এবং তাদের তার ছেলে হোসাইন। আর অনিক নামে আরেক ব্যক্তি মারা গেছেন।
তবে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন তিনি।
এদিকে ঢাকায় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে টানা কয়েক ঘণ্টা মুষলধারে বৃষ্টি ঝরছে। এতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা তলিয়ে গেছে। কোথাও কোথাও বন্ধ হয়েছে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন রাতে ঘরমুখী লোকজন। অনেকেই বৃষ্টির কারণে কর্মস্থল থেকে বের হতে পারছেন না।




হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান 