শিরোনাম:
●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ●   সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন ●   বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ ●   আর্থিক সংকটের মুখে জাতিসংঘ ●   সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার ●   দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ ●   ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ●   নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২

BBC24 News
সোমবার, ২ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
৪৫৩ বার পঠিত
সোমবার, ২ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: আজ সোমবার সন্ধ্যায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। তবে তাৎক্ষণিকভাবে (সন্ধ্যা ৭টা ৫০ মিনিট পর্যন্ত) এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, মাঝারি মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্য। ঢাকা থেকে এর দূরত্ব ২৩৬ কিলোমিটার উত্তর দিকে।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণকারী সরকারি সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের উত্তর গারো পাহাড়ে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এর আগে ভূকম্পন অনুভূত হওয়ার পর তাৎক্ষণিকভাবে গুগলের অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম জানিয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩, উৎপত্তিস্থল ভারতের মেঘালয় রাজ্যের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে।
সর্বশেষ গত ১৭ সেপ্টেম্বর (রবিবার) রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার দূরে (উত্তর-উত্তর-পশ্চিম দিকে), টাঙ্গাইলে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, গত সেপ্টেম্বর মাসে দেশে সর্বমোট তিনবার ভূমিকম্প অনুভূত হয়।

১১ সেপ্টেম্বর সিলেট অঞ্চলে অনুভূত হওয়া ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারত-মিয়ানমার সীমান্ত। ৯ সেপ্টেম্বর আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। ৪.৪ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের কাছাড় এলাকায়।



আর্কাইভ

নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি