শিরোনাম:
●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

BBC24 News
শনিবার, ৭ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে উত্তাল, নিহত বেড়ে ২৯৮
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে উত্তাল, নিহত বেড়ে ২৯৮
৫৪৩ বার পঠিত
শনিবার, ৭ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে উত্তাল, নিহত বেড়ে ২৯৮

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: হামাস-ইসরায়েলের শনিবারের সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৩৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৯৮ জন ফিলিস্তিনি এবং ১০০ ইসরায়েলি রয়েছে। আহত হয়েছে হাজারের বেশি।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ১৯৮ জনে দাঁড়িয়েছে।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসেস জানিয়েছে, সংঘর্ষে কিরিয়াত গ্যাট স্টেশনের প্রধান সিপিটি. শালোম তজাবান এবং নেটিভট স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার ইয়েভজেনি গালস্কিসহ ১০০জন নিহত হয়েছেন।

এদিকে সংঘাতের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় দেশটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাইডেন। পাশাপাশি হামলার নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

বাইডেন নেতানিয়াহুকে ফোনে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে। ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে পুরোপুরি সমর্থন করে ওয়াশিংটন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

নেতানিয়াহু বাইডেনকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের একটি দীর্ঘ এবং শক্তিশালী প্রচারণার প্রয়োজন। তবে ইসরায়েলই জিতবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ওয়াশিংটন বেসামরিক সম্প্রদায়সহ ইসরায়েলের বিরুদ্ধে হামাস সন্ত্রাসীদের ভয়ঙ্কর হামলার তীব্র নিন্দা জানায়। সন্ত্রাসবাদের কোনো যুক্তি নেই। আমরা ইসরায়েলের সরকার ও জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং এই হামলায় নিহত ইসরায়েলীদের জন্য সমবেদনা জানাচ্ছি।’

বিবৃতিতে ব্লিঙ্কেন বলে, ‘আমরা আমাদের ইসরায়েলি অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখব। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে।’

গাজা থেকে ইসরায়েলি শহরগুলোতে হামাসের অনুপ্রবেশের ফলে ডজন ডজন নিহত এবং শতাধিক আহত হয়েছে। দেশের দক্ষিণ ও কেন্দ্রে হাজার হাজার রকেট ছোড়া হয়েছে। ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে, শনিবারের সংঘর্ষে গাজা উপত্যকার হাসপাতালে অন্তত ১৬০ জন নিহত এবং আরও ১ হাজার জনের বেশি আহত হয়েছে।

এই সংখ্যার মধ্যে সম্ভবত যারা বিমান হামলায় এবং দক্ষিণ ইসরায়েলে সৈন্যদের সঙ্গে সংঘর্ষের সময় ইসরায়েলি সেনাবাহিনীর লক্ষ্যবস্তু হয়েছিল তারা অন্তর্ভুক্ত বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

হামাস দাবি করেছে, তারা গাজা থেকে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছুড়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, দুই হাজার ২০০ রকেট হামলার ঘটনা ঘটেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ওপর কয়েক বছরের মধ্যে এটি হামাসের সবচেয়ে বড় ধরনের হামলা। অন্যদিকে গাজাতেও হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী। ফিলিস্তিন স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল বাহিনীর হামলায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। ইসরায়েল বলছে, গাজায় হামাসের স্থাপনা লক্ষ্য করে যুদ্ধ বিমান দিয়ে হামলা চালানো হচ্ছে।



এ পাতার আরও খবর

ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আর্কাইভ

মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী