রবিবার, ২২ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » গাজা যুদ্ধ ইস্যুতে কায়রো সম্মেলনে ঐকমত্যে পৌঁছাতে পারেননি আরব নেতারা
গাজা যুদ্ধ ইস্যুতে কায়রো সম্মেলনে ঐকমত্যে পৌঁছাতে পারেননি আরব নেতারা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গাজায় ‘মানবিক ট্র্যাজেডি’ বন্ধে একটি রোডম্যাপ খুঁজে বের করতে মিশরের রাজধানীতে বিশ্ব নেতাদের একত্রিত করেন। কিন্তু এই সম্মেলন থেকে যৌথ কোনো ঘোষণা আসেনি। কারণ, সম্মেলনে উপস্থিত নেতারা ঐকমত্যে পৌঁছাতে পারেননি। অনেক নেতা বলেছেন, সম্মেলনের আগেই তারা এমনটি প্রত্যাশা করছিলেন।
সম্মেলনে ৩৪টি দেশ, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও যোগ দেন। ইসরায়েল সমাবেশে অনুপস্থিত ছিল।
বৈঠকে আব্বাস বলেন, ‘আমরা আমাদের ভূমিতেই থাকব। ’জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ অবিলম্বে গাজা যুদ্ধের অবসান, জরুরি মানবিক সহায়তা, ফিলিস্তিনি জনগণের বাস্তুচ্যুতি প্রত্যাখ্যান এবং ‘দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে’ একটি স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছেন।
ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা শনিবার বলেছেন, ইসরাইলের আত্মরক্ষার অধিকার থাকলেও গাজার বেসামরিক জনগণকে রক্ষা করার দায়িত্বও ইসরায়েলের রয়েছে।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 