শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আইন-আদালত | আমেরিকা | এক্সক্লুসিভ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ট্রাম্পকে ১০ হাজার ডলার জরিমানা
প্রথম পাতা » আইন-আদালত | আমেরিকা | এক্সক্লুসিভ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ট্রাম্পকে ১০ হাজার ডলার জরিমানা
৮৯০ বার পঠিত
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাম্পকে ১০ হাজার ডলার জরিমানা

---বিবিসি২৪নিউজ,যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ১০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৫ অক্টোবর) নিউইয়র্কের আদালতে শুনানি ছিল ট্রাম্পের। বিচার প্রক্রিয়ার মধ্যবর্তী সময়ে এক বিচারককে উদ্দেশ্য করে বিরূপ মন্তব্য করেন তিনি। এর জেরে আদালত তাকে এই জরিমানা করেন।

বিচার চলার সময়ে ট্রাম্প বলেছেন, এই বিচারক অত্যন্ত পক্ষপাতদুষ্ট। তার পাশে যে ক্লার্ক বসে আছে, সে আরো বেশি পক্ষপাতদুষ্ট। বিচারকের চেয়েও বেশি।

বিচারককে ট্রাম্পের এমন প্রকাশ্য মন্তব্যকে বিচারবিভাগের অবমাননা হিসেব মনে করা হচ্ছে। এজন্যই তাকে ১০ হাজার ডলার জরিমানা দিতে বলা হয়েছে।

এ দিন শুনানির পরে ট্রাম্প তার সাবেক আইনজীবী মিশেল কোহেনকে মিথ্যাবাদী বলে দাবি করেছেন সাংবাদিকদের সামনে। কোহেন আদালতের কাছে সাক্ষ্য দিয়েছিলেন। তিনি বলেছেন, তার সাবেক বস ট্রাম্প যেভাবে তার সম্পত্তির মূল্য তাদের বলতে বলেছিলেন এবং খাতায় কলমে লিখতে বলেছিলেন, তারা তাই করেছিলেন। কোহেনের এই স্বীকারোক্তি ট্রাম্পের পছন্দ হয়নি। সে কারণেই প্রকাশ্যে কোহেনের সমালোচনা করেছেন তিনি। তাকে মিথ্যেবাদী বলেছেন।

এই কোহেনের মাধ্যমেই ট্রাম্প পর্নস্টারকে অর্থ পাঠিয়েছিলেন বলে অভিযোগ। ট্রাম্প যা অস্বীকার করেছেন। কিন্তু কোহেন তার ভাষ্যে কার্যত সে কথা স্বীকার করে নিয়েছেন।

মামলায় এর আগেই বিচারক জানিয়েছেন, ট্রাম্পের সম্পত্তি আসল মূল্যের চেয়ে অনেক বড় করে দেখানো। মূলত, বীমায় ছাড় পাওয়ার জন্যই এ কাজ করেছিলেন ট্রাম্প।

এবার নিউ ইয়র্কের আদালতের এবিষয়ে রায় দেওয়ার কথা। তার আগেই ১০ হাজার ডলার জরিমানা করা হলো ট্রাম্পকে।



আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?