শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » বিএনপির সঙ্গে আর সংলাপের সুযোগ নেই: কাদের
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » বিএনপির সঙ্গে আর সংলাপের সুযোগ নেই: কাদের
৭৮৭ বার পঠিত
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপির সঙ্গে আর সংলাপের সুযোগ নেই: কাদের

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: বিএনপির সঙ্গে সংলাপের আর সুযোগ নেই মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সে পথ বিএনপি রুদ্ধ করেছে।

রোববার (২৯ অক্টোবর) বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গতকালকের ঘটনায় সংলাপের পথ একেবারেই রুদ্ধ হলো কি না? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এদের সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই। সে পথ বিএনপি রুদ্ধ করেছে।

আগ বাড়িয়ে আমরা কোনো সংলাপ করবো না। তারা যে ৪টি শর্ত দিয়েছে তা মানা সম্ভব নয়।
বিএনপির এই নাশকতাকে আওয়ামী লীগ কিভাবে দেখছে? এর জবাবে তিনি বলেন, আমরা আমাদের অবস্থান আগেই পরিষ্কার করেছি। আমরা কারো সঙ্গে সংঘাতে যাবো না।

আমরা সংঘাত কেন করবো। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। এজন্য আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছি। তারা আমাদের ওপর হামলে পড়লে পরিস্থিতি যা বলবে তাই করবো। এখনো বিএনপিকে বলবো, এই সহিংসতার পথ পরিহার করে শান্তিপূর্ণ নির্বাচনে আসুন। ক্ষমতার পরিবর্তন যদি আপনারা চান, তাহলে নির্বাচনে আসুন। যেখানে সরকার প্রধান থাকবেন শেখ হাসিনা। আন্দোলনের নামে নির্বাচন প্রক্রিয়া আপনারা ভণ্ডুল করবেন সেটা হবে না।
নির্বাচনকালীন সরকারে বিএনপির আসার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, তারা কিভাবে সরকারে অংশ নেবেন। সবাইতো পদত্যাগ করেছেন। সরকারে অনির্বাচিত কেউ আসার সুযোগ নেই।

গতকাল রাজনৈতিক সমাবেশে যে সহিংসতা হয়েছে, এরপর সরকার এই ধরনের জনসমাগমের আর সুযোগ দেবে কি না? এর জবাবে তিনি বলেন, রাস্তায় সমাবেশ না করা, এটা আমাদের নীতি। দু’একটি ছাড়া সবগুলোই আমরা মাঠে করেছি। তবে খুব কম আমরা রাস্তায় সমাবেশ করেছি। তাছাড়া আমরা সমাবেশগুলো আমাদের পার্টি অফিসের সামনে করি।

জামায়াতের সঙ্গে আপসের সুযোগ আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে সরকার জামায়াতের বাঘা বাঘা নেতাদের বিচার করলো সেখানে সরকারের সততা নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাহজাহান খান, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন ও আহমেদ হোসেন, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপিসহ কেন্দ্রীয় কমিটির সম্পাদকীয় ও সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প