শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | সাবলিড » টাঙ্গাইলের বড় মনির ধর্ষণ মামলার বাদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | সাবলিড » টাঙ্গাইলের বড় মনির ধর্ষণ মামলার বাদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
৬৪৪ বার পঠিত
শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টাঙ্গাইলের বড় মনির ধর্ষণ মামলার বাদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা বড় মনির বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার বাদী মির্জা আফরোজ এশার (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে নিজ বাসার তৃতীয় তলা থেকে এশার মরদেহ উদ্ধার করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুউদ্দিন।নিহত মির্জা আফরোজ এশা টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকা গ্রামের লতিফ মির্জার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে নিজ বাসায় রুমের ভেতর মির্জা আফরোজ এশার বাচ্চার কান্না শুনতে পান তনিমা আক্তার নামের এক নারী। পরে আশপাশের লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, আলোচিত ধর্ষণ মামলার বাদী মির্জা আফরোজ এশা তাঁর তিন তলা বাসার নিজ রুমে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্রাইম সিনের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে।

এই টিমের পরিদর্শন শেষে মরদেহ তাঁর ঘর থেকে বের করা হবে।’
নিহত মির্জা আফরোজ এশা টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনির নামে দায়ের করা ধর্ষণ মামলা বাদী। বড় মনির ভাই টাঙ্গাইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনি।



আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা