শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইসরায়েলের ২৫ জিম্মিকে মুক্তি দিলো হামাস
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইসরায়েলের ২৫ জিম্মিকে মুক্তি দিলো হামাস
৫৩৭ বার পঠিত
শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসরায়েলের ২৫ জিম্মিকে মুক্তি দিলো হামাস

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রথম দিনে ২৫ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর মধ্যে ১২জন থাইল্যান্ডের বন্দি ছিলেন বলে দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন। বাকি ১৩ জন ইসরায়েলি জিম্মি।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ১৩ ইসরায়েলি জিম্মির প্রথম দলকে ৪৯ দিন পর মুক্তি দিয়েছে হামাস। তারা মিসরে প্রবেশ করেছে। রাফিয়া থেকে ইসরায়েল তাদের গ্রহণ করবে এবং তারা নিতজানা ক্রসিং দিয়ে ইসরায়েলে প্রবেশ করবে।

কাতারের মধ্যস্থতায় চারদিনের যুদ্ধবিরতির চুক্তিতে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনের ৩৯ বন্দিকে শীঘ্রই মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে ত্রাণ সহায়তা নিয়ে ট্রাকগুলো গাজায় প্রবেশ করেছে।

থাইল্যান্ড শুক্রবার বলেছে, ইসরায়েলে হামাসের হাতে আটক জিম্মিদের মধ্যে থেকে তাদের ১২ জন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।

থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, ১২ থাইকে গাজার বন্দিদশা থেকে মুক্তি দেওয়া হয়েছে। থাই বন্দীদের সম্পর্কে অবিলম্বে আর কোন তথ্য পাওয়া যায়নি।

তবে যুদ্ধবিরতির চুক্তির শর্তগুলোর মধ্যে বন্দি বিনিময়ের যে বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল এর মধ্যে থাইদের বিষয়টি ঘোষণা করা হয়নি।

ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, একদল নারী ও শিশুদের রেড ক্রসের কাছে হস্তান্তর করা হচ্ছে। তারা সকলে অস্থায়ী যুদ্ধবিরতির অধীনে মুক্তি পাওয়া প্রথম জিম্মি। যুদ্ধবিরতি চুক্তির অধীনে জিম্মিদের প্রথম দলকে রেড ক্রস ও একটি মিসরীয় নিরাপত্তা দলের কাছে হস্তান্তর করা হয়েছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

চার দিনের যুদ্ধবিরতির শর্তে, ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলার পর হামাসের হাতে বন্দী প্রায় ২৪০ জিম্মির মধ্যে প্রথম মুক্তি পাওয়ার তালিকায় ১৩ জন নারী ও শিশুর দলটির অন্তর্ভুক্ত হবে বলে ধারণা করা হয়েছিল।

রেড ক্রস ও একটি মিসরীয় নিরাপত্তা দলের সহায়তায় বিকাল ৪টায় তাদের মুক্তি পাওয়ার কথা ছিল। যুদ্ধবিরতি শুরু হওয়ার নয় ঘণ্টা পরে সামরিক পাহারায় তাদের বাড়ি নিয়ে যাওয়া হবে। বিনিময়ে, ইসরায়েল শুক্রবার তার জেল থেকে প্রথম ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল, যাদের মধ্যে ২৪ জন নারী ও ১৫ জন কিশোর।

চার দিনের যুদ্ধবিরতিতে মোট ৫০ জন জিম্মি এবং ১৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে, যদিও ইসরায়েল বলেছে যে হামাস প্রতিদিন কমপক্ষে ১০ জন করে জিম্মিদের মুক্তি দেওয়া অব্যাহত রাখলে যুদ্ধবিরতি বাড়ানো যেতে পারে। ফিলিস্তিনের একটি সূত্র জানিয়েছে, ১০০ জন জিম্মিকে মুক্তি দেওয়া হতে পারে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প