শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » অর্থনীতি | নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সংসদ নির্বাচনে ঋণখেলাপিদের ঠেকাতে সক্রিয় থাকবে ব্যাংক
প্রথম পাতা » অর্থনীতি | নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সংসদ নির্বাচনে ঋণখেলাপিদের ঠেকাতে সক্রিয় থাকবে ব্যাংক
৯৮৩ বার পঠিত
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংসদ নির্বাচনে ঋণখেলাপিদের ঠেকাতে সক্রিয় থাকবে ব্যাংক

---বিবিসি২৪নিউজ, অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপিদের অংশগ্রহণ ঠেকাতে সক্রিয় থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। মনোনয়নপত্র বাছাইয়ের সময় ঋণখেলাপি প্রার্থীর বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আপত্তি জানাবে। এ কারণে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তারা প্রয়োজনীয় কাগজপত্রসহ খেলাপি প্রার্থীর তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে তুলে ধরবেন। এ বিষয়ে ইতোমধ্যেই ব্যাংকগুলো প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে সার্কুলার জারি করেছে। এতে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়। সব বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির প্রধান নির্বাহীদের কাছে ওই সার্কুলারটি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। আজ শুক্রবার থেকে বাছাইয়ের কাজ শুরু হবে। চলবে আগামী সোমবার পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিন্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি চলবে আগামী ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ওই সময়ে ব্যাংক কর্মকর্তারা ঋণখেলাপি প্রার্থীর বিরুদ্ধে আপত্তি জানাবে।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী কোনো ঋণখেলাপি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবে না। মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন হলেও খেলাপি ঋণ নবায়ন বা পরিশোধ করতে হবে। সে হিসাবে গত ২৯ নভেম্বর পর্যন্ত যেসব ঋণখেলাপি নবায়ন বা পরিশোধ করেছেন তারাই কেবল প্রার্থী হতে পারবেন। অন্য ঋণখেলাপিরা প্রার্থী হতে পারবেন না।

সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো ইতোমধ্যেই এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। তারা বিভিন্ন দল ও জোটের ঘোষিত প্রার্থী তালিকা সংগ্রহ করেছে। গণমাধ্যমে প্রকাশিত সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে আগেই তাদের ঋণখেলাপির তথ্য হালনাগাদ করেছে। বৃহস্পতিবার ও এর আগে যারা মনোনয়নসপত্র জমা দিয়েছেন সেগুলোর তারিখও সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার থেকেই প্রার্থীদের ঋণখেলাপির তথ্য বাছাই শুরু করেছে মাঠ পর্যায়ের ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো। আঞ্চলিকভাবে যারা খেলাপি তাদের ব্যাপারে আপত্তি জানাবে সংশ্লিষ্ট এলাকার ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির শাখা। নির্বাচনি এলাকার বাইরের যেসব ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের শাখায় সংশ্লিষ্ট প্রার্থীর খেলাপি ঋণ রয়েছে তাদের ব্যাপারে আপত্তি জানানো হবে প্রধান কার্যালয় থেকে। এ বিষয়ে প্রধান কার্যালয় প্রয়োজনীয় তথ্য-উপাত্ত প্রার্থীর নির্বাচনি এলাকার শাখা কর্মকর্তার কাছে আজ সকালের মধ্যেই পাঠিয়ে দেবে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের কাছেও পাঠাবে।

এদিকে বুধবার পর্যন্ত যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের তালিকা ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের তালিকার কিছু পাঠানো হয়েছে ওইদিন রাতেই। আজ শুক্রবার পুরো তালিকা পাঠানো হবে। ব্যাংক সেগুলো কেন্দ্রীয় ইনফরমেশন ব্যুরো বা সিআইবিতে রক্ষিত ডাটাবেজ থেকে বাছাই করে ঋণখেলাপি প্রার্থীদের তালিকা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পাঠিয়ে দেবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, তাদের প্রার্থীদের তালিকা বাছাই করতে দুই দিন সময় লাগতে পারে। এর আগে কেন্দ্রীয় ব্যাংক নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের তালিকা চেয়েছে।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা সার্কুলারে বলা হয়, আইন অনুযায়ী কোনো প্রার্থী কৃষি খাতের ক্ষুদ্রঋণ ছাড়া অন্য কোনো ঋণ নিয়ে খেলাপি হয়ে থাকলে তিনি নির্বাচনের অযোগ্য হবেন। কৃষি খাতের ক্ষুুদ্রঋণের মধ্যে সুদসহ কেবল ১ লাখ টাকা পর্যন্ত মাফ পাওয়া যাবে। এর বেশি হলে তিনি ঋণখেলাপি হিসাবে প্রার্থী হতে পারবেন না। অন্য ঋণের ক্ষেত্রে যে কোনো অঙ্কের খেলাপি হলেই তিনি আর প্রার্থী হতে পারবেন না। এর আওতায় ঋণ গ্রহীতা ছাড়াও ঋণের জামিনদারও পড়বেন। এছাড়া কোনো কোম্পানি বা ফার্ম ঋণখেলাপি হলে এর পরিচালক ও অংশীদারও ঋণখেলাপি হিসাবে গণ্য হবেন। তখন তিনিও প্রার্থী হতে পারবেন না।

সার্কুলারে আরও বলা হয়, রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রার্থীর বিষয়ে সমুদয় তথ্য সংগ্রহ করে সেগুলো নিজেরই যাচাই করতে হবে তিনি খেলাপি কিনা। একই সঙ্গে ওই প্রার্থীর নাম-ঠিকানাসহ শনাক্তকরণ তথ্য ব্যাংকের বা ফাইন্যান্স কোম্পানির প্রধান কার্যালয়ে পাঠাতে হবে। একটি কপি কেন্দ্রীয় ব্যাংকের সিআইবিতে পাঠাতে হবে। সব পক্ষ থেকে প্রার্থীর খেলাপি ঋণের তথ্য যাচাই করা হবে।



এ পাতার আরও খবর

রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র
ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না