শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » ব্রাহ্মণবাড়িয়া-২ আওয়ামীলীগের প্রার্থিতা প্রত্যাহার করলেন সাজু
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » ব্রাহ্মণবাড়িয়া-২ আওয়ামীলীগের প্রার্থিতা প্রত্যাহার করলেন সাজু
৭৭৯ বার পঠিত
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রাহ্মণবাড়িয়া-২ আওয়ামীলীগের প্রার্থিতা প্রত্যাহার করলেন সাজু

---বিবিসি২৪নিউজ, মোঃ রাকিবুর রহমান রকিব, ব্রাহ্মণবাড়িয়া (সরাইল) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২, প্রার্থিতা প্রত্যাহার করলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সহজাহান আলম (সাজু)। জেলার আলোচিত আসন হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ আসনে নৌকার প্রার্থী শাহজাহান আলম সাজু প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

রোববার ১৭ ডিসেম্বর বিকেল ৪টার দিকে আশুগঞ্জ রিটার্নিং কর্মকর্তার অফিসে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শ্যামল চন্দ্র বসাক বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, আসন সমঝোতার অংশ হিসেবে দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেছেন সাজু। উল্লেখ্য, উকিল আব্দুস সাত্তার ভূঞার মৃত্যুর পর উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান আলম সাজু জয় লাভ করেন। গত ১৫ নভেম্বর বিকেলে তিনি শপথ নেন। শপথের আড়াই ঘণ্টা পরই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। জাতীয় সংসদের কার্যক্রম শেষ হওয়ায় তাতে অংশ নেওয়ার সুযোগ হয়নি শাহজাহান আলমের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে তিনি আবারও মনোনয়ন পেয়ে নৌকা পেলেও, দলীয় সিদ্ধান্তে সেটা প্রত্যাহার করেছেন।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না