শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সরকারি বিনিয়োগে বাড়তি ব্যয় করতে পারবে- ইইউ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সরকারি বিনিয়োগে বাড়তি ব্যয় করতে পারবে- ইইউ
৫৬১ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারি বিনিয়োগে বাড়তি ব্যয় করতে পারবে- ইইউ

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: বাজেট ঘাটতি ও ঋণের ভার সামলেও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলি সরকারি বিনিয়োগ ও সংস্কারের পথে এগোতে পারবে৷ মতপার্থক্য কাটিয়ে ২৭টি দেশ অবশেষে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে৷

চলতি বছর শেষ হবার আগেই ইউরোপীয় ইউনিয়ন বেশ কয়েকটি বিতর্কিত বিষয়ে ঐকমত্য অর্জন করতে সফল হয়েছে৷ শরণার্থী ও অভিবাসন সংক্রান্ত সাধারণ নীতির পর এবার বাজেট ও সরকারি ব্যয়ের প্রশ্নেও মতপার্থক্য দূর হলো৷ সময়ের সঙ্গে তাল মিলিয়ে ২৭টি সদস্য দেশ প্রায় দুই দশক পুরানো আর্থিক কাঠামোর সংস্কার করতে রাজি হয়েছে৷ ফলে একাধিক সংকটের এই সময়ে সরকারি ঋণের ভার কমানোর জন্য সদস্য দেশগুলি আরো সময় পাবে৷ অন্যদিকে বাজেটের ভারসাম্য বজায় রেখেও আরো সরকারি বিনিয়োগে উৎসাহ দেওয়া হচ্ছে৷

করোনা মহামারির ধাক্কা সামলাতে বিশ্বের অনেক প্রান্তের মতো ইউরোপীয় ইউনিয়নকেও বিশাল অংকের ব্যয়ভার বহন করতে হয়েছে৷ ইউক্রেন যুদ্ধও পরিস্থিতি স্বাভাবিক হতে দিচ্ছে না৷ নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে ব্যয় বেড়ে চলেছে৷ তার উপর জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে জ্বালানি ও শিল্পক্ষেত্রে বিশাল পরিবর্তনের পথে অগ্রসর হচ্ছে এই রাষ্ট্রজোট৷ ফলে সরকারি ব্যয় কাঠামোর সংস্কার অপরিহার্য হয়ে পড়েছিল৷ বুধবার ইইউ অর্থমন্ত্রীরা সেই বিষয়ে ঐকমত্যে আসতে পেরেছেন৷ এবার ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন পেলেই নতুন এই কাঠামো কার্যকর হবে৷ সে ক্ষেত্রে ২০২৫ সাল থেকে ইইউ সদস্য দেশগুলি নতুন শর্ত মেনে সরকারি ব্যয় করতে পারবে৷

নতুন নিয়মের আওতায় সদস্য দেশগুলিকে বাজেট ঘাটতি ও সরকারি ঋণের গড় মাত্রার সীমা স্থির করে দেওয়া হয়েছে৷ জার্মানির নেতৃত্বে মূলত ইউরোপের উত্তরের দেশগুলি এ ক্ষেত্রে কোনো রকম আপোশ মানতে রাজি নয়৷ অন্যদিকে ফ্রান্সের নেতৃত্বে দক্ষিণের দেশগুলি বেশ কিছু ছাড় আদায় করতে সমর্থ হয়েছে৷ ফলে আগের মতো কড়া নিয়ম মেনে প্রতি বছর আর বাজেট ঘাটতির সীমা মেনে চলতে হবে না৷ চার থেকে সাত বছরের মধ্যে স্থিতিশীলভাবে ঘাটতি মেটালেই চলবে৷ কোনো দেশ সাহসী সংস্কার চালালে ও সরকারি বিনিয়োগের মাত্রা বাড়ালে সেই সময়সীমা আরো বাড়ানোর সুযোগও থাকছে৷ মূলত ইটালি এমন ছাড়ের দাবি করেছিল৷ ফ্রান্সের অনুরোধ মেনে সরকারি বিনিয়োগের কারণে ঋণ বাবদ সুদের অংক ২০২৭ পর্যন্ত ব্যয়ের হিসেবের বাইরে রাখা হচ্ছে৷ তাছাড়া ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা খাতে বাড়তি ব্যয়কে আলাদাভাবে বিবেচনা করা হবে৷

---প্রায় দুই বছরের আলাপ আলোচনা, তর্কবিতর্ক ও দরকষাকষির পর এই সংস্কারের ফলে সব পক্ষই সন্তুষ্টি প্রকাশ করেছে৷ ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো ল্য মেয়ার এই বোঝাপড়াকে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেছেন৷ নেদারল্যান্ডসের অর্থমন্ত্রী সিগরিড কাগের মতে, এর ফলে সদস্য দেশগুলি সরকারি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সংস্কার চালাতে উৎসাহ পাবে৷ তাছাড়া প্রতিটি দেশ নিজস্ব পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেবার বাড়তি সুযোগও পাবে৷



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না