শিরোনাম:
●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিদেশিরা নির্বাচন নিয়ে এখন চুপসে গেছে: পররাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিদেশিরা নির্বাচন নিয়ে এখন চুপসে গেছে: পররাষ্ট্রমন্ত্রী
৬১৪ বার পঠিত
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদেশিরা নির্বাচন নিয়ে এখন চুপসে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি, সিলেট: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘নির্বাচন নিয়ে বিদেশিদের নানান কথা এখন কমে গেছে। সন্ত্রাসীদের কোথাও জায়গা নেই। তারাও (বিদেশিরা) দেখেছে, সন্ত্রাসীদের প্রোমোট (তুলে ধরলে) করলে তাদের বারোটা বাজবে। সুতরাং তারা চুপসে গেছে। তারাও বলেছে, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসো। এটাই সরকার পরিবর্তনের একমাত্র পথ।’

রোববার সকাল ১১টার দিকে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কে আব্দুল মোমেন এসব মন্তব্য করেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সিলেট সিটি করপোরেশন ও সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী।

এ কে আব্দুল মোমেন আরও বলেন, ‘যাদের প্রতি একটু নরম ছিল তারা (বিদেশিরা), তারাই এখন ওদের (বিএনপি) পছন্দ করে না। কারণ, বিএনপি এখন দল নয়, সন্ত্রাসী হয়ে গেছে। সন্ত্রাসীর জায়গা পৃথিবীর কোথাও নেই।’

বিএনপি বাস্তববাদী হলে নির্বাচনে আসত দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি সরকার অপছন্দ হয়, নিশ্চয় আপনি জনগণের সমর্থন নিয়ে সরকার পরিবর্তন করবেন। কিন্তু সন্ত্রাসী তৎপরতা করে, জ্বালাও-পোড়াও করে নিরীহ মানুষ মেরে ফেললে কোনো লোকই সেটা গ্রহণ করবে না। সুতরাং তাদের (বিএনপির) নেতৃত্বের দুর্বলতা অনেক বেশি। তারা আসলেই বাস্তববাদী নয়। তারা যদি বাস্তববাদী হয়ে নির্বাচনে আসত, এবার যদি সরকার গঠন না-ও করত, ভবিষ্যতে সুযোগ ছিল। কিন্তু সে সুযোগও তারা হারাল।’



আর্কাইভ

মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী