শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » নৌকায় ভোট দিয়েছেন বলেই এই অঞ্চল থেকে মঙ্গা উধাও হয়েছে: প্রধানমন্ত্রী
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » নৌকায় ভোট দিয়েছেন বলেই এই অঞ্চল থেকে মঙ্গা উধাও হয়েছে: প্রধানমন্ত্রী
৬৮৫ বার পঠিত
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নৌকায় ভোট দিয়েছেন বলেই এই অঞ্চল থেকে মঙ্গা উধাও হয়েছে: প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক রংপুর থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রংপুর অঞ্চলের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে বলেই এই অঞ্চল থেকে মঙ্গা উধাও হয়েছে। এখন আর এখানকার মানুষকে না খেয়ে থাকতে হয় না। কৃষিক্ষেত্রে সরকারের উন্নয়নের কারণে মঙ্গা হারিয়ে এখন মানুষ স্বনির্ভর হয়ে উঠেছে।’

মঙ্গলবার রংপুরের তারাগঞ্জ সরকারি মহাবিদ্যালয় মাঠে আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনি পথসভায় একথা বলেন তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বাবলু, সহ-সভাপতি আফজালুল হক সরকার, বদরগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভাপতি মহসেনা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী লতিফা শওকত।

---প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, প্রধানন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।

প্রধানমন্ত্রী বলেন, তার দল ক্ষমতায় এসে ভর্তুকির মধ্য দিয়ে কৃষককে কৃষি উপকরণ বিতরণ করছে বলেই আজ সবজি, মাছ মাংসসহ সব উপকরণের দাম হাতের নাগালে।

তিনি বলেন, ৩য় দফায় ক্ষমতায় থেকে রাস্তাঘাটসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ফায়ার স্টেশন, মডেল মসজিদ, সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, শিক্ষক প্রশিক্ষণ ও গবেষণাগার স্থাপন, ভূমিহীন-গৃহহীনদের ঘর ও জমি প্রদান, মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী বিধবা ভাতা প্রদানসহ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি।

---আওয়ামী লীগ সভাপতি বলেন, ভূমিহীন-গৃহহীন আর দারিদ্র্য থাকবে না। আমরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করছি। আগামীতে ক্ষমতায় আসলে স্মার্ট বাংলাদেশ গঠন করবো।

আগামী ৭ জানুয়ারি নির্বাচনের দিন সকালে উঠে সকলকে ভোট প্রদানের জন্য কেন্দ্রে যাওয়ার কথা বলেন এবং নৌকার প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।



এ পাতার আরও খবর

আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
পর্যটকদের নিরাপত্তা বিবেচনা সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা পর্যটকদের নিরাপত্তা বিবেচনা সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র