রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র ও দ.কোরিয়া যুদ্ধ চাইলে পরমাণু অস্ত্রের হুঁশিয়ারি কিমের
যুক্তরাষ্ট্র ও দ.কোরিয়া যুদ্ধ চাইলে পরমাণু অস্ত্রের হুঁশিয়ারি কিমের
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে যেকোনো ধরনের পুনঃএকত্রীকরণ বা আপোসের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। একইসঙ্গে তিনি ওয়াশিংটন ও সিউলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সম্ভাব্য যেকোনো ‘সামরিক সংঘাতে’ তার দেশ ‘কঠিন পদক্ষেপ’ নিতে মোটেও দ্বিধা করবে না।
কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে। আজ রবিবার রাজধানী পিয়ংইয়ংয়ে এক বক্তব্যে কিম জং উন বলেন, দুই কোরিয়ার সম্পর্ক এখন দু’টি শত্রু ভাবাপন্ন ও যুদ্ধরত দেশের সম্পর্কে এসে দাঁড়িয়েছে।
দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সরকার পরিবর্তন করতে চায় বলে তিনি অভিযোগ করেন।
কিম বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমাদের সম্পর্কের বাস্তবতা উপলব্ধি করার এটাই সঠিক সময়। ওয়াশিংটন ও সিউল যদি পিয়ংইয়ংয়ের সঙ্গে সামরিক সংঘাতে যেতে চায় তাহলে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি গর্জে উঠতে মোটেও দ্বিধা করবে না। ১৯৫৩ সালে এক সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে দুই কোরিয়ার মধ্যকার সংঘাতের অবসান হয় এবং দুই কোরিয়া আলাদা হয়ে যায়।
তখন থেকে এখন পর্যন্ত উত্তর ও দক্ষিণ কোরিয়া যুদ্ধাবস্থায় রয়েছে যদিও দুই দেশের সরকারই ‘কোনো একদিন’ আবার একত্রিত হয়ে এক দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে এসেছে।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 