শিরোনাম:
●   মিয়ানমার রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০ ●   জাতিসংঘে বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর যত অর্জন ●   শরণার্থীদের বাজেট ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন ●   বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে ●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইন-আদালত | আর্ন্তজাতিক | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ড. ইউনূসের কারাদণ্ড,বিশ্বব্যাপী বাংলাদেশের মর্যাদাকে বিনষ্ট করেছে : জেএসডি
প্রথম পাতা » আইন-আদালত | আর্ন্তজাতিক | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ড. ইউনূসের কারাদণ্ড,বিশ্বব্যাপী বাংলাদেশের মর্যাদাকে বিনষ্ট করেছে : জেএসডি
৭৬১ বার পঠিত
সোমবার, ১ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ড. ইউনূসের কারাদণ্ড,বিশ্বব্যাপী বাংলাদেশের মর্যাদাকে বিনষ্ট করেছে : জেএসডি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: নোবেল লরিয়েট অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের মর্যাদা হননে সরকার অপচেষ্টা চালাচ্ছে বলে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন স্বাধীনতার পতাকা উত্তোলক জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

আজ সোমবার এক বিবৃতিতে আ স ম আবদুর রব ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, পৃথিবী থেকে দারিদ্র নির্বাসন করে জাদুঘরে প্রেরণসহ তিন শূন্যের প্রবক্তা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে তথাকথিত মামলায় কারাদণ্ড দেওয়ায় বিশ্বব্যাপী বাংলাদেশের মর্যাদাকে দারুণভাবে বিনষ্ট করেছে।

তাঁরা বলেন, গত এক দশকেরও বেশি সময় ধরে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারের জিঘাংসা ও নির্মমতার চূড়ান্ত প্রতিফলন ঘটেছে এই রায় প্রদানের মাধ্যমে। এতে সরকারের হীন উদ্দেশ্যই প্রতিফলিত হয়েছে।

---এ রায়ে ব্যক্তি ইউনূসকেই নয়, সমগ্র বাঙালি জাতিকে অপমান করা হয়েছে। এর দায়ভার এই সরকারকে বহন করতে হবে। এ রায়ে বিশ্বব্যাপী তীব্র এবং বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে।
বিবৃতিতে তাঁরা বলেন, আমরা সবাই জানি তিনি ব্যক্তিগত লাভের জন্য কোনো কিছু করেননি।

তিনি যে সমস্ত উদ্যোগ নিয়েছেন তার কোনোটিতেই তিনি ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য নেননি, সেটা গ্রামীণ ব্যাংক, সামাজিক ব্যবসা কিংবা অন্য বড় কোনো প্রতিষ্ঠানই হোক।
অবিলম্বে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করে তাঁকে অব্যাহতি প্রদানের আহ্বান জানান তাঁরা।



আর্কাইভ

মিয়ানমার রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০
শরণার্থীদের বাজেট ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস