মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নির্বাচনের দিন যেসমস্ত পরিবহন চলবে জানালেন: জননিরাপত্তা সচিব
নির্বাচনের দিন যেসমস্ত পরিবহন চলবে জানালেন: জননিরাপত্তা সচিব
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের যাতায়াত সুবিধা করার জন্য ভোটের দিন (৭ জানুয়ারি) গণপরিবহন, প্রাইভেটকার, সিএনজি ও অটোরিকশা চলাচল করার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান। তবে মোটরসাইকেল, স্পিডবোটসহ কিছু যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।
মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বিতীয় পর্যায়ে এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এর আগে, গত ৩১ ডিসেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় নির্বাচন উপলক্ষে মোট পাঁচ ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। ভোটগ্রহণের দিন (৭ জানুয়ারি) চার ধরনের যানবাহন বন্ধ থাকবে। ভোটের দিন বন্ধ থাকবে ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল। আর তিন দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৬ জানুয়ারি মধ্যরাত থেকে ৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। আর মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে ৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত।




জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে
কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা।
শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক
ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল 