সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » গাজায় ইসরায়েলের হামলায় মৃত্যু ২৫ হাজার ছাড়াল
গাজায় ইসরায়েলের হামলায় মৃত্যু ২৫ হাজার ছাড়াল
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধের শুরু থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ফিলিস্তিনি নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা।
গতবছর ৭ অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে মৃত্যু হয়েছে ২৫ হাজার ১০৫ ফিলিস্তিনির। এদের বেশিরভাগই নারী ও শিশু বলে এক বিবৃতিতে জানিয়েছে গাজার স্বাস্থ্যমন্ত্রণালয়।
এই নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক মৃত্যু আলাদা করা হয়নি। তবে এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানানো হয়েছে।
রোববার গাজাজুড়ে ইসরায়েলের হামলা এবং রাস্তায় রাস্তায় লড়াই বেড়ে গেছে। গাজার উত্তরে জাবালিয়া থেকে দক্ষিণের খান ইউনিস নগরী পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাস যোদ্ধাদের লড়াই হয়েছে।
ইসরায়েল বলছে, তাদের সেনারা গাজার উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় হামাসের সামরিক নেটওয়ার্ক ধ্বংস করেছে এবং ওই এলাকার ১০ লাখেরও বেশি বাসিন্দা বোমা হামলা থেকে বাঁচতে দক্ষিণে পালিয়ে গেছে। তারপরও গাজার আশেপাশে জাবালিয়া শরণার্থী শিবির ও অন্যান্য জায়গায় লড়াই চলছে।
গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘন্টায় ১৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সেটি ছিল যুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী দিন। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে লড়াইয়ে একজন সেনা নিহত হয়েছে।
গাজায় বেসামরিক নাগরিকদের মৃত্যুকে ‘হৃদয়বিদারক’ উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইসরায়েলের নিন্দা করেছেন।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 