বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড » গণমাধ্যমকর্মীদের চাকরি নিয়ে সরকারের নতুন নির্দেশনা আসছে : তথ্য প্রতিমন্ত্রী
গণমাধ্যমকর্মীদের চাকরি নিয়ে সরকারের নতুন নির্দেশনা আসছে : তথ্য প্রতিমন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: দেশের গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সরকার নতুন নির্দেশনা দেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। আজ বুধবার দুপুরে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতাদের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান বিনা নোটিশে কিংবা হঠাৎ চাকরিচ্যুত করতে পারবে না। একইভাবে গণমাধ্যমকর্মীরাও প্রতিষ্ঠানকে সময় না দিয়ে বা হঠাৎ করে চাকরি ছাড়তে পারবেন না। খুব শিগগিরই তথ্য মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে।
এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমেগুলোতে প্রচারিত বিভিন্ন সংবাদ ও তথ্য জবাবদিহিতার আওতায় আনতে নীতিমালা গঠনের দাবি জানান সাংবাদিকরা। প্রতিমন্ত্রীও তাদের দাবির সঙ্গে একমত প্রকাশ করে বলেন, অপতথ্য রোধ করতে গিয়ে মতপ্রকাশের স্বাধীনতায় যেন ব্যাঘাত না ঘটে সেদিকে সরকারের সতর্ক দৃষ্টি রয়েছে।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 