শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সামরিক সহযোগিতা নিশ্চিত করতে জার্মানি ও ফ্রান্স সফর: জেলেনস্কি
সামরিক সহযোগিতা নিশ্চিত করতে জার্মানি ও ফ্রান্স সফর: জেলেনস্কি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ তৃতীয় বছরের পা রাখতে চলেছে। তবে এখনও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বরং ইউক্রেনের একাধিক স্থানে নতুন করে রুশ হামলার খবর পাওয়া যাচ্ছে। এরই মধ্যে ইউক্রেনে যুদ্ধকালীন সহায়তা নিশ্চিত করতে (১৬ ফেব্রুয়ারি) বার্লিন ও প্যারিস সফরের যাচ্ছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা এবং দ্বিপাক্ষিক নিরাপত্তা প্রতিশ্রুতিতে স্বাক্ষর করতে শুক্রবার জার্মানি এবং ফ্রান্স সফর করবেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
এই সফরের খবর এমন সময় এলো যখন পূর্বাঞ্চলীয় আভদিভকা শহরে রুশ বাহিনীকে আটকাতে প্রাণপণ চেষ্টা করছে ইউক্রেনের সেনারা।তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে স্বাক্ষরিত হতে যাওয়া এই চুক্তির বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
দেশটিতে মার্কিন সামরিক সহায়তা পৌঁছাতে কয়েক মাস ধরে বিলম্ব হওয়ায় জনশক্তি এবং গোলাবারুদ মজুদের ঘাটতির মুখে পড়েছে ইউক্রেন। এরই মধ্যে এই অঞ্চল থেকে আংশিক সেনা প্রত্যাহারের গুঞ্জনও শোনা গেছে।
ইউক্রেনের জনপ্রিয় সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনিকে স্থলাভিষিক্ত করার পর এটিই জেলেনস্কির প্রথম বিদেশ সফর। তখন সামরিক কমান্ডেরও রদবদল করেছেন তিনি।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 