এবার ঈদে ছুটি কত দিন
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: পবিত্র ঈদের ছুটি এ দেশের মানুষের কাছে সব সময়ই আগ্রহের বিষয়। কবে ঈদ, সেই তারিখ জানার আগ্রহের পাশাপাশি ছুটি কবে থেকে শুরু, সেই হিসাব-নিকাশও করতে থাকেন প্রায় সবাই। কারণ, ঈদের ছুটিতে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন মানুষ। যাঁরা দূরদূরান্তে থাকেন, ছুটিতে তাঁরা ছুটে যান প্রিয়জনদের কাছে।
মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে এবার বাড়তি ছুটি পেতে যাচ্ছেন মানুষ। স্বাভাবিক হিসাবেই এবার কমপক্ষে পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে। ঈদে কখনো কখনো নির্বাহী আদেশেও এক দিন ছুটি বাড়ানো হয়। তবে এবার এখন পর্যন্ত নির্বাহী আদেশে নতুন করে এক দিন ছুটি বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১২ মার্চ রোজা শুরু হয়েছে। পবিত্র ঈদুল ফিতর নির্ভর করে চাঁদ দেখার ওপর। তবে ইতিমধ্যে ঈদের জন্য ১০, ১১ ও ১২ এপ্রিল সম্ভাব্য ছুটির দিন নির্ধারণ করা আছে। যদি এটি ঠিক থাকে, তাহলে পরদিন ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটির দিন। তার পরদিন ১৪ এপ্রিল পয়লা বৈশাখ। এদিনও সরকারি ছুটি। তার মানে, পাঁচ দিন ছুটি নিশ্চিত হয়ে আছে। আর নির্বাহী আদেশে এক দিন ছুটি যদি কোনো কারণে বাড়ে, তাহলে মোট ছুটিও বাড়বে। যদিও এবার এখন পর্যন্ত সেই ধরনের কোনো উদ্যোগ নেই।





স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 