শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইরানে ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: তেহরান
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইরানে ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: তেহরান
৪০৩ বার পঠিত
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: তেহরান

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসফাহানে ইসরায়েল হামলা চালিয়েছে বলে যুক্তরাষ্ট্র যে দাবি করেছে তাকে উড়িয়ে দিয়েছে তেহরান।

ইরানের ন্যাশনাল সেন্টার অব সাইবার স্পেসের মুখপাত্র হোসেন দালিরিয়ান ক্ষেপণাস্ত্র হামলার কথা সরাসরি অস্বীকার করেছেন বলে জানায় বিবিসি।

দালিরিয়ান এক্স-এ লিখেছেন, ‘বাইরের সীমান্ত থেকে ইসফাহান বা দেশের অন্য কোনো অংশে কোনো বিমান হামলা হয়নি। তবে ইসরায়েল শুধুমাত্র কোয়াডকপ্টার (ড্রোন) ওড়ানোর একটি ব্যর্থ এবং অপমানজনক প্রচেষ্টা করেছে এবং সেগুলোকেও গুলি করে ধ্বংস করা হয়েছে।’

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সম্ভাব্য লক্ষ্যবস্তুতে হুমকির কারণে রাতারাতি দেশের বেশ কয়েকটি এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। তবে সরাসরি কোনো প্রভাব বা বিস্ফোরণের কোনো খবর পাওয়া যায়নি। দেশটির পারমাণবিক স্থাপনাসহ সমস্ত স্থাপনা নিরাপদ আছে।

ইরানের ইসফাহানে বিস্ফোরণের পর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে দেশটির ইসনা নিউজ এজেন্সিকে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র সামরিক কর্মকর্তা।

ওই কমান্ডার বলেন, সামরিক বাহিনী ওই এলাকায় ‘সন্দেহজনক বস্তু’ লক্ষ্য করে গুলি চালায়।

এর আগে, ইসফাহানের কাছে কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করার খবর পাওয়া গেছে।

ইসফাহান প্রদেশের একজন জেনারেলের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানায়, সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তারা বলেছেন, ইসফাহানে শোনা শক্তিশালী শব্দ সন্দেহজনক বস্তুগুলোতে বিমান প্রতিরক্ষা থেকে গুলি চালানোর কারণে হয়েছিল।

এদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ মারান্দি আল জাজিরাকে বলেছেন, ইরানে সবকিছু স্বাভাবিকভাবে চলছে। সোশ্যাল মিডিয়া রিপোর্টের উদ্ধৃতি দিয়ে মারান্দি বলেছেন, ইসফাহানের লোকেরা বলছে সব ঠিক আছে।

এরই মধ্যে ইরানে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। দেশজুড়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প