শিরোনাম:
●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা ●   বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান ●   মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান ●   আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা ●   ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ●   মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। ●   ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাফায় হামলা চালালে ইসরায়েলকে মার্কিন সহযোগিতা বন্ধের হুমকি বাইডেনের
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাফায় হামলা চালালে ইসরায়েলকে মার্কিন সহযোগিতা বন্ধের হুমকি বাইডেনের
৫৭১ বার পঠিত
বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাফায় হামলা চালালে ইসরায়েলকে মার্কিন সহযোগিতা বন্ধের হুমকি বাইডেনের

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল যদি ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় বড় ধরনের অভিযান চালায়, তাহলে তিনি দেশটিকে (ইসরায়েল) মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে গতকাল বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন মিত্র ইসরায়েলকে এই হুঁশিয়ারি দিলেন।

সাত মাস আগে গাজা যুদ্ধ শুরু হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৪ হাজার ৮৪৪ জন নিহত হয়েছেন।গাজা যুদ্ধ শুরুর পর বাইডেন এই প্রথম প্রকাশ্যে, একদম সরাসরি ইসরায়েলকে সতর্ক করলেন। বাইডেন স্বীকার করেন, গাজায় বেসামরিক মানুষ হত্যায় মার্কিন অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল।

যুক্তরাষ্ট্রের দেওয়া বোমা ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যবহারের ফলে বেসামরিক মানুষ নিহত হওয়ার বিষয়টি নিয়ে বাইডেন দুঃখ প্রকাশ করেন।

মিসর সীমান্তের কাছে রাফা শহরের অবস্থান। শহরটিতে বিপুলসংখ্যক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক আশ্রয় নিয়ে আছেন।

রাফায় বড় ধরনের সামরিক অভিযান চালাতে ইসরায়েল প্রস্তুত বলে মনে হচ্ছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইসরায়েলে মার্কিন বোমার একটি বড় চালান স্থগিত করে। এই ঘটনার পর এখন বাইডেনের কাছ থেকে নতুন হুঁশিয়ারি এল।

বাইডেন বলেন, যদি ইসরায়েল রাফায় অভিযানে যায়, তাহলে তিনি দেশটিকে মার্কিন অস্ত্র সরবরাহ করবেন না।

বাইডেন একজন স্বঘোষিত ইহুদিবাদী। রাফায় বড় ধরনের অভিযান চালানো থেকে ইসরায়েলকে বিরত রাখতে তিনি চেষ্টা চালিয়ে আসছেন। অভিযান না চালানোর ব্যাপারে তিনি প্রকাশ্যে ইসরায়েলের প্রতি আহ্বানও জানিয়েছেন।

মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগত আলাপচারিতায় বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে তিনি রাফায় অভিযানের ব্যাপারে এগিয়ে যাবেন। এ পরিস্থিতিতে বাইডেন কঠোর অবস্থান নিতে বাধ্য হলেন।

ইসরায়েলে অস্ত্রের চালান সীমিত করার জন্য নিজের দলের বামপন্থী অংশের ক্রমবর্ধমান চাপের মধ্যে বাইডেন প্রশাসন গত সপ্তাহে মার্কিন বোমার বড় একটি চালান স্থগিত করে।

অবশ্য বাইডেন গতকাল বলেছেন, তাঁরা ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি থেকে দূরে সরে যাচ্ছেন না।



এ পাতার আরও খবর

পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’ ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’
আর মাত্র কয়েক ঘণ্টা, ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস আর মাত্র কয়েক ঘণ্টা, ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস
ইরানে কি পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র? কী বলল হোয়াইট হাউস ইরানে কি পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র? কী বলল হোয়াইট হাউস

আর্কাইভ

টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান