শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
রবিবার, ১২ মে ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » রাফাতে বড় হামলার ইঙ্গিত ইসরায়েলের, লোকজন ভয়ে পালাচ্ছে
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » রাফাতে বড় হামলার ইঙ্গিত ইসরায়েলের, লোকজন ভয়ে পালাচ্ছে
৫১৮ বার পঠিত
রবিবার, ১২ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাফাতে বড় হামলার ইঙ্গিত ইসরায়েলের, লোকজন ভয়ে পালাচ্ছে

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের মধ্য রাফা এলাকার বাসিন্দাদের সেখান থেকে উত্তর-পূর্ব এলাকায় সরে যেতে নির্দেশ দিয়েছে। এর মধ্য দিয়ে রাফায় আরও বড় ধরনের অভিযানের ইঙ্গিত দিল ইসরায়েল। সমালোচকেরা বলছেন, ইসরায়েলের এ হামলা হলে রাফায় আরও লাখ লাখ মানুষের আশ্রয়হীন হয়ে পড়ার ঝুঁকি বাড়ল। এ ছাড়া রাফার মধ্যাঞ্চলে স্থল অভিযানের ফলে আরও ধ্বংসযজ্ঞ দেখা যাবে। আরও অনেক মানুষ আশ্রয়হীন হয়ে পড়বেন। এভাবে পুরো শহরে এগিয়ে যাবে ইসরায়েলি বাহিনী।

এর আগে গত সপ্তাহে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) রাফার পূর্বাঞ্চলের লোকজনকে সরে যেতে নির্দেশ দিয়েছিল। এরপর মিসর সীমান্তের কাছে রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয় তারা। আইডিএফের পক্ষ থেকে বলা হয়, ‘তারা রাফায় নিখুঁত, সুনির্দিষ্ট অভিযান’ পরিচালনা করছে।

ইসরায়েল সেনাবাহিনী আজ শনিবার বলেছে, গত সোমবার পূর্ব রাফা শহর থেকে লোকজনকে সরে যেতে নির্দেশ দেওয়ার পর তিন লাখ মানুষ রাফা ছেড়ে আল-মাওয়াসির মানবিক এলাকায় চলে গেছেন। এর আগে গতকাল শুক্রবার জাতিসংঘ বলেছিল, এক লাখ মানুষ রাফা ছেড়ে গেছেন। এর মধ্যেই গতকাল মধ্য রাফা ছাড়া শহরটির পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের আরও এলাকা ছাড়তে লোকজনকে নির্দেশে দিল ইসরায়েল। লিফলেট, বার্তা, ফোনকল, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের মাধ্যমে এ ধরনের নির্দেশ দেওয়া হয়ে থাকে।

অবশ্য দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে রাফা থেকে লোকজনকে যেখানে পাঠানো হচ্ছে, সেখানকার পরিস্থিতি ভয়াবহ। সেখানে কাজ করা মানবিক সহায়তাকর্মীরা বলেছেন, উপকূলীয় এলাকা ও উত্তর-পূর্বের যেখানে লোকজনকে সরে যেতে বলা হচ্ছে, সেখানকার পরিস্থিতি মানবেতর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৯৭১।

রাফা শহরে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের চাপের বিষয়টি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, রাফায় হামাসের শীর্ষ নেতারা রয়েছেন। হামাসের শক্তিও সেখানে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প