শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২১ মে ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দিল্লিতে ‘রেড অ্যালার্ট’ জারি, তাপমাত্রা প্রায় ৪৮ ডিগ্রি সেলসিয়াস
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দিল্লিতে ‘রেড অ্যালার্ট’ জারি, তাপমাত্রা প্রায় ৪৮ ডিগ্রি সেলসিয়াস
৯৮৪ বার পঠিত
মঙ্গলবার, ২১ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দিল্লিতে ‘রেড অ্যালার্ট’ জারি, তাপমাত্রা প্রায় ৪৮ ডিগ্রি সেলসিয়াস

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: ভারতের রাজধানী নয়াদিল্লিসহ অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা ৪৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে পাঁচ দিনের রেড অ্যালার্ট জারি করেছে দিল্লির রাজ্য সরকার। গতকাল সোমবার থেকে শুরু হয়েছে এই রেড অ্যালার্টের মেয়াদ। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গত রবিবার (১৯ মে) দিল্লির নজফগড় জেলায় ৪৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটিই দেশটির সর্বোচ্চ তাপমাত্রা। চলতি সপ্তাহেও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।

ভয়াবহ গরম-তাপপ্রবাহের কারণে ইতিমধ্যে দিল্লিতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বিদ্যুতের চাহিদা। যেসব স্কুল এখনো গ্রীষ্ককালীন ছুটি ঘোষণা করেনি, গতকাল সোমবার রেড অ্যালার্ট জারির পাশাপাশি অবিলম্বে সেসব স্কুলকে ছুটি ঘোষণা করতে নির্দেশ দিয়েছে দিল্লির রাজ্য সরকার।

গ্রীষ্মকালে সাধারণত দিল্লিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার কিছু ওপরে থাকে। কিন্তু এবারের গ্রীষ্মে যে গরম পড়েছে, তা স্বাভাবিক নয় বলে জানিয়েছেন নয়াদিল্লির আবহাওয়া দপ্তরের (আইএমডি) কর্মকর্তারা। বিশেষ করে গত চার দিনের প্রতিদিনই তাপমাত্রা বেড়েছে ভারতের রাজধানী ও তার আশপাশের এলাকাগুলোতে।

শুক্রবার ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, রাজস্থান, পঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানায় আগামী পাঁচ দিন তাপপ্রবাহ চলবে।
আগামী চার দিন তাপপ্রবাহ চলবে মধ্যপ্রদেশ ও বিহারে। পশ্চিমবঙ্গে ১৮ ও ২০ মে তাপপ্রবাহের পূর্বাভাস থাকছে। ওড়িশার জন্য এটি ২০ ও ২১ তারিখ। ঝাড়খণ্ডে তাপপ্রবাহের পূর্বাভাস ১৯ ও ২০ মে রয়েছে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, এই বছর দীর্ঘতর এবং আরো তীব্র তাপপ্রবাহের কবলে পড়তে পারে দেশটি। শনিবার ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের (এনসিআর) ১০টি অঞ্চলের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এর মধ্যে রাজধানী দিল্লি ছাড়াও প্রতিবেশী উত্তরপ্রদেশ, হরিয়ানা ও রাজস্থানের বিভিন্ন জেলা রয়েছে।

আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে, সোম ও মঙ্গলবার দিল্লি এবং উত্তরের অন্য শহরগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫-৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এ ছাড়া আগামী কয়েক দিনের মধ্যে পশ্চিম ও মধ্য ভারতের কিছু অংশেও নতুন করে তাপপ্রবাহ শুরুর পূর্বাভাস দিয়েছে আইএমডি। এদিকে তীব্র তাপপ্রবাহের মধ্যেই ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৪ জুন নির্বাচনের ফল ঘোষণা করা হবে।



এ পাতার আরও খবর

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না  বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না