শিরোনাম:
●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা ●   বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান ●   মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান ●   আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা ●   ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ●   মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। ●   ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২৪ মে ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | নির্বাচন | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নির্বাচনের আগে জর্জিয়ায় মার্কিন ভিসানীতি ঘোষণা
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | নির্বাচন | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নির্বাচনের আগে জর্জিয়ায় মার্কিন ভিসানীতি ঘোষণা
৪৪৮ বার পঠিত
শুক্রবার, ২৪ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচনের আগে জর্জিয়ায় মার্কিন ভিসানীতি ঘোষণা

---বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে : বাংলাদেশে নির্বাচনের আগে ঘোষিত ভিসানীতির মতো জর্জিয়ার জন্যও অনেকটা একই ধাঁচের বিধিনিষেধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আগামী অক্টোবরে জর্জিয়ায় জাতীয় নির্বাচন। এর আগেই দেশটিতে গণতন্ত্রকে দুর্বল করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসানীতি ঘোষণা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

স্টেট ডিপার্টমেন্টের ঘোষণায় বলা হয়েছে, গত কয়েক মাসে ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টি একটি ‘বিদেশি প্রভাব’ আইন তৈরি এবং পাস করেছে। এই আইন সংগঠন ও মত প্রকাশের স্বাধীনতার অনুশীলনকে দমন করবে। সেই সঙ্গে জর্জিয়ার নাগরিকদের সেবা প্রদানকারী সংস্থাগুলোকে কলঙ্কিত এবং জর্জিয়ানদের উচ্চমানের তথ্য পাওয়ার মাধ্যমকে বাধাগ্রস্ত করবে।

এতে বলা হয়েছে, জর্জিয়ার নাগরিকরা যখন এই আইনের বিরোধিতা করেছে, তখন আমরা ভয় দেখানোর প্রচারণা ও ভিন্নমত দমনের জন্য সহিংসতা ব্যবহারের স্পষ্ট ইঙ্গিত দেখেছি। ‘জাতীয় সুরক্ষা আইন’ এবং বৈধ ভিন্নমত দমন করার জন্য ব্যবহৃত দমনমূলক কৌশল - উভয়ই জর্জিয়ার গণতন্ত্র ও জনগণের মৌলিক স্বাধীনতার বিরোধী। এই আইন জর্জিয়ার দীর্ঘ-ঘোষিত লক্ষ্যের বিপরীতে, যা এর সংবিধানে প্রতিফলিত ইউরো-আটলান্টিক সংহতকরণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের বিপরীতে।

এতে আরও বলা হয়েছে, জর্জিয়ার নতুন আইনের প্রেক্ষিতে প্রতিক্রিয়া হিসাবে স্টেট ডিপার্টমেন্ট দেশটির জন্য একটি নতুন ভিসা সীমাবদ্ধতা নীতি বাস্তবায়ন করছে। জর্জিয়ার গণতন্ত্রকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। এর মধ্যে সহিংসতা বা ভীতি প্রদর্শনের মাধ্যমে নাগরিক সমাজ ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা দমনের জন্য দায়ী ব্যক্তিরাও অন্তর্ভুক্ত রয়েছে।

জর্জিয়ান সরকারকে সতর্ক করে বলা হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া বা প্রতিষ্ঠানগুলোকে কেউ ক্ষুণ্ণ করলে অক্টোবরের নির্বাচন চলাকালীন এবং তার পরেও এই নীতির অধীনে বিধিনিষেধ দেওয়া হবে। যে কেউ ভিসার জন্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে অযোগ্য বলে বিবেচিত হতে পারে। এ জাতীয় ব্যক্তিদের নিকটতম পরিবারের সদস্যরাও এই বিধিনিষেধের আওতায় আসতে পারেন।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আরও বলছে, আমাদের আশা - জর্জিয়ার নেতারা খসড়া আইনটি পুনর্বিবেচনা করবেন এবং তাদের জাতির গণতান্ত্রিক ও ইউরো-আটলান্টিক আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার পদক্ষেপ নেবেন। আমরা যখন আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্ক পর্যালোচনা করবো, তখন আমরা আমাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জর্জিয়ার পদক্ষেপগুলো বিবেচনায় নেব।



এ পাতার আরও খবর

পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’ ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’
আর মাত্র কয়েক ঘণ্টা, ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস আর মাত্র কয়েক ঘণ্টা, ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস
ইরানে কি পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র? কী বলল হোয়াইট হাউস ইরানে কি পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র? কী বলল হোয়াইট হাউস

আর্কাইভ

টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান