শিরোনাম:
●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প ●   পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী ●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত ●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

BBC24 News
রবিবার, ২ জুন ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর
৩৮৬ বার পঠিত
রবিবার, ২ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় আট মাস ধরে যুদ্ধ চলমান। এ যুদ্ধকে অব্যাহত রাখার জন্য ইসরাইলকে পেছন থেকে শক্তি যোগাচ্ছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এবার গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন রূপরেখা তুলে ধরেছেন তিনি।

গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে শুক্রবার একটি প্রস্তাব উত্থাপন করেন বাইডেন। প্রস্তাবে প্রথমে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে উল্লেখ করা হয়। তবে মিত্র বাইডেনের সেই প্রস্তাবে রাজি নন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ‘না’ ইঙ্গিতে বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তিনি।

শনিবার নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছেন, হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে।

নেতানিয়াহু বলেছেন, ‘যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইসরাইলের যে শর্ত রয়েছে সেটি পরিবর্তিত হয়নি। স্থায়ী যুদ্ধবিরতি হওয়ার আগ পর্যন্ত ইসরাইল তার শর্তে অটল থাকবে। এসব শর্ত পূরণ হওয়ার আগে ইসরাইল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে এমন ধারণা বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

এদিকে বাইডেন যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হামাস বলেছে, তারা এতে ‘ইতিবাচক’। ইসরাইলের বিরোধী দলগুলোও এতে সমর্থন জানিয়েছে। হামাসের হাতে যেসব জিম্মি রয়েছে তাদের পরিবারের সদস্যরাও এই প্রস্তাব কার্যকর করার দাবি জানাচ্ছেন।

যুদ্ধের অবসান ঘটাতে তিন ধাপের প্রস্তাব দিয়েছেন বাইডেন। শুক্রবার হোয়াইট হাউজে এক বক্তব্যে বাইডেন বলেছেন, প্রস্তাবিত পরিকল্পনার প্রথম পর্যায়ে একটি ‘পরিপূর্ণ ও সম্পূর্ণ যুদ্ধবিরতি, সেই সঙ্গে জনবহুল এলাকা থেকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দিদের জিম্মি বিনিময়ের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। প্রথম পর্যায়ের এই যুদ্ধবিরতি গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক মানবিক সহায়তা নিয়ে যাওয়াসহ বিপর্যস্ত অঞ্চলগুলোতে আরও মানবিক সহযোগিতা পৌঁছানোর অনুমতি দেবে। প্রথম দফা সফল হলে শুরু হবে দ্বিতীয় দফা।

এ চুক্তির দ্বিতীয় ধাপে পুরুষ সেনাসহ সব জীবিত জিম্মিকে ফিরিয়ে আনা হবে। এই যুদ্ধবিরতি তখন স্থায়ীভাবে দীর্ঘ শত্রুতার অবসান ঘটাবে। সবশেষ অর্থাৎ তৃতীয় দফায়, ইসরাইলি বন্দিদের কোনো কিছু গাজায় থেকে গেলে তা ফেরানো এবং আন্তর্জাতিক সহায়তায় গাজা পুনর্নির্মাণ করা হবে বলে জানানো হয়। এই চুক্তিটি শেষ পর্যন্ত দুপক্ষের মধ্যে দীর্ঘমেয়াদি শত্রুতা বন্ধ এবং গাজায় বড় ধরনের পুনর্গঠনের দিকে এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছিল। হামাস বলেছে, তারা এই প্রস্তাবটিকে ইতিবাচক হিসাবে দেখছে। এই প্রস্তাবে রাজি হতে হামাসকে যারা আহ্বান জানিয়েছেন তাদের মধ্যে ছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বলেছেন, ‘এই চুক্তি অবশ্যই মেনে নিতে হবে, যাতে আমরা লড়াই বন্ধ দেখতে পারি।’

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাইডেনের এই প্রস্তাবকে ইসরাইল-গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য একটি সুযোগ হিসাবে উল্লেখ করেছেন।

শনিবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। ট্রুডো এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ইসরাইল-ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার জন্য বাইডেনের প্রস্তাবিত নতুন রূপরেখাটি একটি সুযোগ। এর জন্য এ নতুন রূপরেখাটি সব পক্ষকে অবশ্যই গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, এ নতুন রূপরেখার মাধ্যমে গাজায় দুর্ভোগের অবসান করে শান্তির পথে ফিরে আসার সুযোগ। কানাডা অবিলম্বে ইসরাইল-গাজার যুদ্ধবিরতি, অবিলম্বে মানবিক সহায়তা বৃদ্ধি এবং সব জিম্মিকে মুক্তির আহ্বান জানায়। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও এক্সে এই চুক্তি প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন, সারাবিশ্ব গাজায় অনেক দুর্ভোগ এবং ধ্বংস প্রত্যক্ষ করছে। এখন এটি থেমে যাওয়ার সময়।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর করতে প্রয়োজনে শান্তিরক্ষী সেনা পাঠাতে ইচ্ছুক ইন্দোনেশিয়া। শনিবার এ কথা বলেছেন দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। এশিয়ার প্রধান নিরাপত্তা সম্মেলনে শাংগ্রি-লা ডায়ালগে বক্তৃতা করার সময় এ কথা বলেন তিনি। এ সময় প্রাবোও আরও বলেছেন, গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তিন ধাপের প্রস্তাব একটি সঠিক পদক্ষেপ ছিল।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। প্রাবোও বলেছেন, ‘যখন প্রয়োজন হবে এবং জাতিসংঘের অনুরোধ আসবে তখনই আমরা সম্ভাব্য যুদ্ধবিরতি বজায় রাখা ও তা পর্যবেক্ষণ করার পাশাপাশি সব দল ও সব পক্ষকে সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের জন্য উল্লেখযোগ্য শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত আছি।’

তবে এর মধ্যেই মার্কিন এ প্রস্তাবে পানি ঢেলে দিলেন নেতানিয়াহু। গোটা বিশ্বের সমালোচনার মুখেও এখনো নিজ জায়গায় অনড় রয়েছে ইসরাইল।



এ পাতার আরও খবর

আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’ ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’

আর্কাইভ

আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা