শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ৩ জুন ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » বাংলাদেশিরা ভিসা ছাডাই যেতে পারবে সৌদি আরব, জানালেন রাষ্ট্রদূত
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » বাংলাদেশিরা ভিসা ছাডাই যেতে পারবে সৌদি আরব, জানালেন রাষ্ট্রদূত
৪৪৫ বার পঠিত
সোমবার, ৩ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশিরা ভিসা ছাডাই যেতে পারবে সৌদি আরব, জানালেন রাষ্ট্রদূত

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:] বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, ট্রানজিট থাকলে সৌদি আরবে ৯৬ ঘণ্টা অবস্থান ও পর্যটন স্পট ঘুরতে পারবে বাংলাদেশিরা। এছাড়া নতুন পাসপোর্টে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভিসা একবার ব্যবহার করা হলে ভিসা ছাড়াই সৌদি আরবে যেতে পারবেন বাংলাদেশিরা।

রোববার (২ জনু) দুপুরে জামালপুরের ইসলামপুরে এক অডিটোরিয়ামে এক আলোচনা সভায় যোগ দিয়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মীয় ও নৈতিকতা উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম প্রকল্পের অবদান, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী-নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে উলামা শায়েখদের কী কী করণীয় আলোচনা করা হয় ওই সভায়।

এতে ইসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক অনন্য। শুধু শ্রম বাজার বা হজ ও ওমরাহ’র জন্য নয়; বিনিয়োগ, সংস্কৃতি, খেলাধুলা ও নিরাপত্তার জন্য দুই দেশের সম্পর্ক গভীর।

সৌদিতে থাকা বাংলাদেশিরা বছরে ৫ বিলিয়ন ইউএস ডলারের বেশি রেমিট্যান্স পাঠান। হুন্ডিতে এর পরিমাণ দ্বিগুণ।

সৌদি রাষ্ট্রদূত বলেন, ঢাকায় অবস্থিত সৌদি আরব দূতাবাস প্রতিদিন ৫ থেকে ৭ হাজার ভিসা প্রসেস করছে। তবে সৌদি সরকার দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিকের দিকে নজর দিচ্ছে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেন, সৌদি আরব আমাদের প্রধান শ্রমবাজার। আমাদের সর্বোচ্চ রেমিট্যান্স আসে সৌদি আরব থেকে। ২০২২-২৩ অর্থ বছরে সৌদি প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৩৭৬ কোটি ৫২ লাখ ৪০ হাজার ডলার। অন্যদিকে সৌদি সরকার কর্তৃক গৃহীত ভিশন-২০২৩ বাস্তবায়নে বাংলাদেশের শ্রমিকরা অন্যতম ভূমিকা রাখছে।

এভাবেই ভ্রাতৃত্বপূর্ণ দুটি দেশ পারস্পরিক উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক মো. শাফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জামালপুর-১ আসনের সংসদ সদস্য নুর মোহাম্মদ ও ৪ আসনের সংসদ সদস্য আব্দুর রশিদসহ আরো অনেকে।

ইসলামি ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক আলেম অংশগ্রহণ করেন।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না