শিরোনাম:
●   যুদ্ধে ইরানের নতুন কৌশলে যুক্তরাষ্ট্র কি ফাঁদে পড়ল ●   দেশব্যাপী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ●   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক ●   ইরানের হামলায় হতাহত ৬৫০ মার্কিন সেনা, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন ●   বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার আগের মতো নেই: ট্রাম্প ●   হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে জার্মান চ্যান্সেলরের বৈঠক ●   সংঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধানের ●   ইরানের সঙ্গে সংঘাতে ‘জড়াবে না’ নেটো: মহাসচিব ●   ইরান যুদ্ধে যোগ দেবে না যুক্তরাজ্য: স্টারমার ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

BBC24 News
বুধবার, ৫ জুন ২০২৪
প্রথম পাতা » video | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » মোদির তৃতীয় মেয়াদে শপথ শনিবার
প্রথম পাতা » video | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » মোদির তৃতীয় মেয়াদে শপথ শনিবার
৫৫৫ বার পঠিত
বুধবার, ৫ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোদির তৃতীয় মেয়াদে শপথ শনিবার

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: ভারতের ইতিহাসে জওহরলাল নেহেরুর পর প্রথম ব্যক্তি হিসেবে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছে বিজেপি নেতা নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর আজ (মঙ্গলবার) রাষ্ট্রপতি ভবনে গিয়েছেন তিনি। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর পদ ছাড়বেন। এরপর পরবর্তী সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির অনুমোদন চাইবেন তিনি। খবর এনডিটিভির।

২০১৪ লোকসভা নির্বাচনে ২৮২ আসন পেয়ে ক্ষমতায় এসেছিল মোদির দল বিজেপি। পরেরবার ২০১৯ সালে ৩০৩ আসনে জয় পেয়ে সরকার গঠন করে তারা। এবারের নির্বাচনে ৪০০ আসনে জয়ের স্বপ্ন দেখছিল মোদি ও তার দল। কিন্তু ইন্ডিয়া জোটের কঠোর চ্যালেঞ্জের মুখে ২৪০ আসনের বেশি পায়নি তারা।
এককভাবে সরকার গঠনের জন্য অন্তত ২৭২ আসন প্রয়োজন ছিল বিজেপির। সে লক্ষ্য পূরণ না হওয়ায় এখন এনডিএ জোটের মিত্রদের সঙ্গে মিলে সরকার গঠন করতে হবে তাদের। বিজেপি বাদে এনডিএ জোটের অন্য দলগুলোর পাওয়া আসন সংখ্যা ৫৩।

রাষ্ট্রপতি ভবনে যাওয়ার আগে বুধবার শেষবারের মত কেন্দ্রীয় মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন মোদি। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় নির্বাচনে বিজয় ঘোষণা করে সরকার গঠনের ঘোষণা দিয়েছিলেন টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া এই রাজনীতিক।

উল্লেখ্য, প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে মন্দিরনগরী বানারসি থেকে নিজের লোকসভা আসনে জয় পেয়েছেন মোদি।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
যুদ্ধে ইরানের নতুন কৌশলে যুক্তরাষ্ট্র কি ফাঁদে পড়ল
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক
ইরানের হামলায় হতাহত ৬৫০ মার্কিন সেনা, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন
বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার আগের মতো নেই: ট্রাম্প
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে জার্মান চ্যান্সেলরের বৈঠক
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
আমরা কারো কাছে মাথানত করবো না, দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য?
সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র:দ্য ওয়াশিংটন পোস্ট
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করেছে : ইরান