শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ৭ জুন ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | সাবলিড » জার্মানির সশস্ত্র বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : প্রতিরক্ষামন্ত্রী
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | সাবলিড » জার্মানির সশস্ত্র বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : প্রতিরক্ষামন্ত্রী
৪৭৭ বার পঠিত
শুক্রবার, ৭ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জার্মানির সশস্ত্র বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : প্রতিরক্ষামন্ত্রী

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: জার্মানির পার্লামেন্ট বুন্ডেসটাগে এক প্রশ্নোত্তর পর্বে প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, আমাদের অবশ্যই ২০২৯ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়াতে আমাদের অবশ্যই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার পর ইউরোপের সার্বিক নিরাপত্তাঝুঁকির কথা মাথায় রেখে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী এই উদ্বেগ প্রকাশ করেছেন। বুধবার বরিস পিস্টোরিয়াস বলেন, জার্মানির সশস্ত্র বাহিনী বুন্দেসভেরকে এই দশকের শেষ নাগাদ অভিযানের প্রস্তুতির জন্যও শক্তিশালী করা দরকার।

অর্থ বরাদ্দ, সামরিক উপকরণ ক্রয় ও নতুন সেনা নিয়োগ দেওয়ার বিষয়েও কথা বলেছেন বরিস পিস্টোরিয়াস। তিনি বলেন, ‘জরুরি অবস্থায় আমাদের তরুণ শক্তিশালী নারী ও পুরুষদের প্রয়োজন, যারা এ দেশকে রক্ষা করতে পারবে।’ সম্ভাব্য করণীয় সম্পর্কে যাচাই-বাছাই করার জন্য নিজের মন্ত্রণালয়কে নির্দেশনাও দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে জার্মানিকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেন মন্ত্রী। তিনি বলেন, দেশের নাগরিকদের যেকোনো ধরনের বাধ্যতামূলক সামরিক চাকরিতে ফিরে আসার প্রয়োজন হতে পারে।

জার্মানি ২০১১ সালে নাগরিকদের বাধ্যতামূলক সামরিক পরিষেবা স্থগিত করে। গত মার্চ মাসে প্রকাশিত গবেষণাপ্রতিষ্ঠান ফোরসার একটি জরিপ অনুসারে, প্রায় অর্ধেক জার্মান নাগরিক এটি পুনরায় চালু করার পক্ষে।

বুধবার (৫ জুন) জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ জানিয়েছেন, তার সরকার প্রতিরক্ষা শিল্পকে সমর্থন করবে। ইউরোপের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারীদের আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

---বুধবার রাজধানী বার্লিনে আন্তর্জাতিক মহাকাশ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের উদ্দেশে শলৎজ বলেন, আজ আমরা আগের চেয়ে আরও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে ইউরোপীয় ও জার্মান প্রতিরক্ষা শিল্প থাকা কতটা গুরুত্বপূর্ণ। যেটি সব ধরনের অস্ত্র ও প্রয়োজনীয় গোলাবারুদ উৎপাদন করতে পারবে।

শলৎজ বলেন, আন্তর্জাতিক আইন অমান্য করে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা জার্মানিকে তার নিরাপত্তা নীতি নিয়ে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে।

অনুষ্ঠানে শলৎজ জার্মানির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে এয়ারবাসের কাছ থেকে আরও ২০টি ইউরোফাইটার জেট কেনার কথা জানিয়েছেন।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না