মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উ. কোরিয়া ও পুতিনের অঙ্গীকার
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উ. কোরিয়া ও পুতিনের অঙ্গীকার
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: দুই দশকের বেশি সময় পর উত্তর কোরিয়ায় গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে গিয়েই দেশটিকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার পুতিন অঙ্গীকার করেছেন যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিনি উত্তর কোরিয়াকে সহায়তা করবেন। এছাড়া পুতিন উত্তর কোরিয়ার সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিত এক নিবন্ধনে বলা হয়েছে, পুতিন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রশংসা করেছেন। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের হুমকি, ব্ল্যাকমেইল ও অর্থনৈতিক চাপ মোকাবিলায় উত্তর কোরিয়ায় প্রশংসা করেন পুতিন।
অন্যদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমও রাশিয়ার প্রশংসা করেছে এবং ইউক্রেনে তার সামরিক অভিযানকে সমর্থন করে আর্টিকেল প্রকাশ করে। সেখানে ইউক্রেন যুদ্ধকে সকল রাশিয়ানদের পবিত্র যুদ্ধ বলে উল্লেখ করা হয়েছে।
ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১১ হাজারের বেশি কন্টেইনার অস্ত্র সরবরাহ করেছে উত্তর কোরিয়া- যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের পরেই পুতিন দেশটিতে রাষ্ট্রীয় সফরে গেলেন।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 