শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২৮ জুন ২০২৪
প্রথম পাতা » ছুটির দিনে | জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » দেশে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে
প্রথম পাতা » ছুটির দিনে | জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » দেশে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে
২০৮৩ বার পঠিত
শুক্রবার, ২৮ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: মৌসুম শেষ ও সরবরাহের ঘাটতিসহ নানা অজুহাতে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। মসলা কিংবা সবজি সবকিছুরই দাম ঊর্ধ্বমুখী। পেঁয়াজ ও আলুর দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। মরিচের দামও বাড়তি রয়েছে। তবে কিছুটা কমেছে মুরগির দাম। দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে ক্ষোভও দেখা গেছে।

শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউনহল কাঁচা বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।সরেজমিনে দেখা যায়, সপ্তাহ ব্যবধানে ৫ থেকে ১০ টাকা বেড়েছে বেশ কয়েকটি সবজির দাম। প্রতি কেজি গাজর গত সপ্তাহে বিক্রি হলেও ৮০ টাকায় বিক্রি হলেও চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে ১০০ টাকায়, টমেটো ১৪০ টাকায় যা এখন ২০০ টাকা, পটোল বিক্রি হয়েছে ৫০ টাকায় যা এখন ৮০ টাকায়। এছাড়া প্রতি পিস লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৬০ এখন ৮০ টাকা।

রেহেনা নামে চল্লিশোর্ধ্ব এক নারী পুরো বাজার ঘুরেও পছন্দসই দামে লাউ না কিনতে পেরে এক দোকানির সাথে কথাকাটাকাটি শুরু করে দিয়েছেন। এক পর্যায়ে দোকানি তাকে এই বাজারে আসতে নিষেধ করেন।

ক্ষোভ প্রকাশ করে রেহেনা বলেন, ‘লাউয়ের দাম চাইছে ৮০ টাকা। এত দাম থাকে লাউয়ের। বাজারে কোনো কিছুরই দাম ঠিক নাই।’

বাজারে শসা বিক্রি হচ্ছে ১৫০টাকায়। গত সপ্তাহে শসার দাম ৪০ থেকে ৫০ টাকা বাড়িয়ে বিক্রি হয়েছে। এই সপ্তাহেও কমেনি।

এদিকে ব্যবসায়ীদের মতে, এখন মৌসুম না থাকায় কয়েক পণ্যের দাম বেড়েছে । ফলে সরবরাহেও ঘাটতি রয়েছে।

বিক্রেতা মো.বাদল বলেন, ‘বর্তমানে টমেটো, শসা, গাজর এমন কয়েকটার সিজন নাই। তাই আমদানি কম। এজন্য মালের (পণ্য) দাম বাড়ছে।’

বাজারে আলুর দামও বেড়েছে । প্রতি কেজি আলু গত সপ্তাহে ৬০ টাকা বিক্রি হলেও চলতি সপ্তাহে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। চিচিঙ্গা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৭০ টাকায় যা এখন ৮০ টাকায়, করলা ১০০ টাকায় গত সপ্তাহে বিক্রি হলেও বেড়ে এখন ১২০ টাকায় বিক্রি হচ্ছে , ঢ্যাঁড়স গত সপ্তাহে বিক্রি হয়েছে ৫০ টাকায় এখন ৬০ টাকায়।

এছাড়াও মানভেদে প্রতি কেজি বেগুন, কাঁকরোল ও বরবটি ১০০ টাকায় বিক্রি হচ্ছে চলতি সপ্তাহেও।বিক্রেতা মো.হৃদয় বলেন, ‘আমাদেরও প্রশ্ন দাম কেন বাড়ে? আমরাও বেশি দামে কিনি। তাই বেশি দামে বিক্রি করতে হয়। আমাদের তো কিছুটা লাভ দরকার।’

এদিকে, কাঁচা মরিচের দাম এখনও বাড়তির দিকে। গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩২০ টাকায়। এখন কিছুটা কমে ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বেড়েছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকায় এখন ৯৫ থেকে ১১০ টাকায়।

দেশি রসুনের দামও অস্বাভাবিকভাবে বেড়েছে। গত সপ্তাহে দেশি রসুনের দাম ছিল ২২০ টাকায় এখন ২৮০ টাকায়। তবে দেশি আদার দাম অপরিবর্তিত রয়েছে। এই সপ্তাহেও বিক্রি হচ্ছে ৩২০ টাকায়।

পেঁয়াজে ব্যবসায়ী জীবন আহমেদ বলেন, ‘পেঁয়াজের দাম একরকম থাকে না। হয় বাড়ে না হয় কমে। কম-বেশি কেন হয় জানি না। পাইকাররা যেমন দাম রাখে আমরাও তেমন বিক্রি করি।’

পঞ্চাশোর্ধ মোছাম্মত কহিনূরের স্বামী নাই। সন্তানেরা দেখা শোনা করেন না। ফলে বাসায় গৃহকর্মীর কাজ করে জীবন চালাতে হয়। কিন্তু বাজারে এসে অতি দামে কিনতে হচ্ছে সব।

বাজারে দাম এত বেশির কারণ খুঁজে না পেয়ে মোছাম্মত কহিনূর বলেন,’আগে ৫০০ টাকায় বাজার হইতো। এখন বাজার করতে লাগে ১ হাজার টাকা। সবগুলার ২০০/৩০০ টাকা বেশি রাখে। এত দাম কেরে কন তো। বাসা বাড়িতে খাইট্টা কেমনে খামু। মাছ ২৫০ টাকা কেজি। শাকের আঁটি ৪০ টাকা কইরা কিনছি। বাজারে তো গরিবের মরণ। কোনও কিছু উঠাইবার পারি না কম টাকায়।’

একদিকে মুরগি দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে সরবরাহের ঘাটতি দেখিয়ে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছিল। কিন্তু চলতি সপ্তাহে চাহিদা কিছুটা কমেছে।৷ কোরবানির মাংসের কারণে মুরগি দাম কিছুটা কমে থাকতে পারে বলে ধারণা বিক্রেতাদের।

গত সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ২০০ টাকা যা এখন ১৮০ টাকা, দেশি মুরগি ৭২০ টাকা যা এখন ৬৬০ টাকা এবং প্রতি কেজি সোনালি বা কক মুরগি বিক্রি হয়েছে ৩৪০ টাকায় যা এখন ৩২০ টাকায় বিক্রি হচ্ছে ।

এদিকে গরুর মাংস চলতি সপ্তাহেও প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০টাকায়।মুরগি বিক্রেতা মো.দেলোয়ার হোসেন বলেন, ‘মুরগীর বেচা বিক্রি একটু কম। মানুষ এখন কোরবানি মাংস খাইতাছে। বাজারেও আসে কম। কেনে কম।’



এ পাতার আরও খবর

কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
রোহিঙ্গারা ‘রাখাইনের বাঙালি: মিয়ানমারের বিবৃতি? রোহিঙ্গারা ‘রাখাইনের বাঙালি: মিয়ানমারের বিবৃতি?
বাংলাদেশে গ্যাসের তীব্র সংকট: বাসাবাড়ি ও গাড়িতে হাহাকার বাংলাদেশে গ্যাসের তীব্র সংকট: বাসাবাড়ি ও গাড়িতে হাহাকার
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর
বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না