শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: সর্বোচ্চ সতর্কতায় ইসলামাবাদ ●   মধ্যপ্রাচ্যে শান্তি চায় না ইসরায়েল,চিরস্থায়ী যুদ্ধের’ ছক তৈরি নেতানিয়াহু সরকারের ●   ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’ ●   ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ●   হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান ●   আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড ●   চুক্তি না মানলে আরও ভয়াবহ হামলা হবে: ট্রাম্প ●   অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের ●   ভিসা-সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ১৩ দেশ ●   দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের আনুষ্ঠানিক বৈঠক
ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

BBC24 News
মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » ১২ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে বাংলাদেশি সুবর্ণ
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » ১২ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে বাংলাদেশি সুবর্ণ
৪৬৯ বার পঠিত
মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১২ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে বাংলাদেশি সুবর্ণ

---বিবিসি২৪নিউজ, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: সম্প্রতি ১২ বছর বয়সেই হাইস্কুল থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছে বাংলাদেশি বংশোদ্ভূত সুবর্ণ আইজ্যাক বারী। হাইস্কুলের পাট চুকিয়ে এখন সে নিউইয়র্ক ইউনিভার্সিটিতে গণিত ও পদার্থবিজ্ঞানে পড়াশোনা শুরু করার পরিকল্পনা করছে। আগামী বছরের ‘ফল’ সেশনে এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করবে সে। সম্প্রতি লং আইল্যান্ডের হাইস্কুল থেকে সর্বকনিষ্ঠ ছাত্র হিসেবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা সুবর্ণ বলে, ‘আশা করছি, ২০২৬ সালের “স্প্রিং”-এ ১৪ বছর বয়সে আমি কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে পারব।’

সিএনএনকে সে বলে, ‘আমি যদি কখনও দ্বিতীয় পিএইচডি করি, তাহলে সেটা পদার্থবিজ্ঞানে করব। তবে আমি মূলত গণিতে মনোযোগ দিতে চাই।’

২ বছর বয়সে পর্যায় সারণি মুখস্থ করা সুবর্ণ সম্প্রতি নিউইয়র্কের নাসাউ কাউন্টির ম্যালভার্ন হাইস্কুল থেকে পড়াশোনা শেষ করেছে। সুবর্ণর পরিবার বলছে, সে ছবি আঁকা, বিতর্ক ও পিয়ানো বাজানোতেও দক্ষ।

সুবর্ণ জানায়, নবম গ্রেডের পড়াশোনা শেষ করে সে একবারে ১২তম গ্রেডে ভর্তি হয়। তার হাইস্কুল ১০০ পয়েন্টে জিপিএ স্কোর দেয় বলে জানায় সুবর্ণ। হাইস্কুলের প্রথম বছরে তার জিপিএ ছিল ৯৬, আর দ্বিতীয় ও তৃতীয় বর্ষে ছিল ৯৮।

১২তম গ্রেডের পড়াশোনা শেষ করে সুবর্ণ নিউইয়র্কের আশপাশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ‘ননডিগ্রি’ ক্লাস নেয়। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে নিউইয়র্ক ইউনিভার্সিটি, স্টোনি ব্রুক ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি অভ নিউইয়র্ক ও ব্রুকলিন কলেজ।

এই মেধাবী ছাত্র এখন নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রির জন্য পড়াশোনা শুরু করবে।

বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র বারী পরিবারকে জানিয়েছে, ‘সুবর্ণর চেয়ে কম বয়সে আর কেউ [নিউইয়র্ক ইউনিভার্সিটিতে] ভর্তি হয়েছে বলে নিউইয়র্ক ইউনিভার্সিটির জানা নেই’। তবে নিউইয়র্ক ইউনিভার্সিটি তাদের পুরনো রেকর্ড রিভিউ করেনি বলেও জানিয়েছে। বারী পরিবারকে পাঠানো একটি ইমেইলের কপি দেখেছে সিএনএন।

সুবর্ণর বাবা-আমা রাশিদুল ও শাহেদা বারী খুব অল্পবয়সে তাকে পড়াশোনা শেখান। তার বাবা ব্রুকলিন টেকনিক্যাল হাইস্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক, মা একটি এলিমেন্টারি স্কুলের শিক্ষিকা।

২০১৪ সালে মৌলিক গণিত শেখানোর সময় মাত্র ২ বছর বয়সি সুবর্ণর অসাধারণ মেধা নজরে আসে বলে জানান রাশিদুল বারী। এরপর সুবর্ণ অনেকের নজরে আসতে শুরু করে।

২০১৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সুবর্ণর কঠোর পরিশ্রম ও অর্জনের প্রশংসা করে তাকে চিঠি পাঠান। ওই চিঠির একটি কপি সিএনএনকে দেখিয়েছে সুবর্ণর পরিবার।

সুবর্ণর বাবা বলেন, ২০২০ সালে, ৭ বছর বয়সে সুবর্ণ ভারতের বিভিন্ন কলেজ থেকে ক্লাস নেওয়ার আমন্ত্রণ পেতে শুরু করে।

সুবর্ণর পরিবার জানায়, উচ্চ আইকিউসম্পন্ন ব্যক্তিদের সংগঠন মেনসা তাদের বলেছে, সুবর্ণর আইকিউ পরীক্ষার জন্য তার বয়স ১৪ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’ ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’
আর মাত্র কয়েক ঘণ্টা, ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস আর মাত্র কয়েক ঘণ্টা, ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস
ইরানে কি পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র? কী বলল হোয়াইট হাউস ইরানে কি পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র? কী বলল হোয়াইট হাউস
৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে ইরানে: ট্রাম্পের হুমকি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে ইরানে: ট্রাম্পের হুমকি
যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ
ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প
আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা

আর্কাইভ

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: সর্বোচ্চ সতর্কতায় ইসলামাবাদ
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’
হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
ভিসা-সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ১৩ দেশ
দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের আনুষ্ঠানিক বৈঠক
যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের
সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম
হরমুজ নিয়ে জাতিসংঘের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন