বুধবার, ৩ জুলাই ২০২৪
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য নিবন্ধন করতে জয়ের আহ্বান
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য নিবন্ধন করতে জয়ের আহ্বান
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এরমধ্যেই কিছু তরুণ সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এই অসাধারণ অর্জনকারীদের খুঁজে বের করা এবং তাদের অনুপ্রেরণামূলক গল্পগুলোর কথা ছড়িয়ে দেয়া অপরিহার্য। আশা এবং সংকল্পের এই ঘটনাগুলো অন্যদেরকে বড় স্বপ্ন দেখতে এবং আরও অর্জন করতে অনুপ্রাণিত করে।
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড এমনই একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে আবির্ভূত হয়েছে, যা দেশের প্রতিটি কোণ থেকে এই উদ্যোক্তাদের একত্র করেছে। বহুল প্রত্যাশিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের অষ্টম আসরের নিবন্ধন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
অ্যাওয়ার্ডের জন্য আবেদনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি মঙ্গলবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজ থেকে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন।
এতে তিনি লেখেন, উদ্ভাবনী শক্তিতে উদ্ভাসিত তরুণদের স্বীকৃতি দিতে আবারও ফিরে এলো সেই আয়োজন। জাতিকে আপনাদের অবিশ্বাস্য এবং অদম্য সব কার্যক্রমের মাধ্যমে অনুপ্রাণিত করতে নিজ এলাকা বা সমাজের উন্নয়নের জন্য নেওয়া উদ্ভাবনী সব উদ্যোগ নিয়ে সামনে এগিয়ে আসার সময় এখনই।
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের অষ্টম আসরের জন্য আবেদন করা যাবে এখন থেকেই।
জয় আরও লেখেন, অক্লান্তভাবে নীরবে নিজের কমিউনিটি এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখা আমাদের দেশের সফল তরুণদের পুরস্কৃত করতে ও তাদের সঙ্গে একটি নেটওয়ার্ক স্থাপনের উদ্দেশ্য নিয়ে ইয়াং বাংলা প্রায় এক দশক আগে যাত্রা শুরু করে। আমাদের এই কার্যক্রমে সাড়া দিয়ে এগিয়ে আসা এবং এই প্লাটফর্মকে শক্তিশালী করার জন্য তারুণ্যনির্ভর সব সংগঠনকে ধন্যবাদ।
শুক্রবার (২৮ জুন) থেকে শুরু হওয়া এই আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৪ এ আবেদনের প্রক্রিয়া ও অন্যান্য তথ্য বিস্তারিত জানা যাবে- https://jbya.youngbangla.org/
উল্লেখ্য, মানবিক কাজের মাধ্যমে সমাজে অবদান রাখার স্বীকৃতি হিসেবে তারুণ্যের প্লাটফর্ম ‘ইয়াং বাংলা’ ২০১৫ সাল থেকে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ দিয়ে আসছে। গত বছর দেশের সেরা ১২ যুব সংগঠনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। দেশের ৭৫০টিরও বেশি সংগঠনের মধ্য থেকে ছয় ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়ার আয়োজক আওয়ামী লীগের গবেষণা উইং সিআরআই’র অঙ্গ প্রতিষ্ঠান ‘ইয়াং বাংলা’।




জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর 