শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » যুক্তরাষ্ট্রে কোনো প্রেসিডেন্টের দরকার নেই:ইলন মাস্ক
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » যুক্তরাষ্ট্রে কোনো প্রেসিডেন্টের দরকার নেই:ইলন মাস্ক
৫৪৪ বার পঠিত
সোমবার, ৮ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে কোনো প্রেসিডেন্টের দরকার নেই:ইলন মাস্ক

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতা নিয়ে যখন আলোচনা-সমালোচনা ও বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই ‘যুক্তরাষ্ট্রে আদতে কোনো প্রেসিডেন্ট নেই’ বলে মন্তব্য করলেন টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

সেইসঙ্গে তিনি মার্কিনিদের পরামর্শ দিয়ে বলেছেন, ‘কিছু সময়ের জন্য হলেও যুক্তরাষ্ট্রে কোনো প্রেসিডেন্টের দরকার নেই’।

বাইডেন ও ট্রাম্পের মধ্যে সরাসরি প্রথম বিতর্কের পর, যুক্তরাষ্ট্রের চলমান রাজনৈতিক বিপর্যয়ের মধ্যে নিজেকে জড়াতেই মাস্ক রোববার তার এক্স হ্যান্ডেলে এমন মন্তব্য করলেন।

তিনি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলের ওই পোস্টে নিউইয়র্ক টাইমস পরিচালিত একটি মতামত জরিপের কিছু অংশের স্ক্রিনশটসহ অপর এক ব্যবহারকারীর একটি বার্তা পুনরায় পোস্ট করেছেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমেরিকার কি একজন প্রেসিডেন্ট দরকার?’

মাস্কের এই মন্তব্যটা মূলত যুক্তরাষ্ট্রের সামাজিক রক্ষণশীল কলামিস্ট রস ডাউথ্যাটের একটি কলামের অংশ বিশেষ। যে কলামে তিনি মার্কিন সমাজে প্রেসিডেন্টের ভূমিকা নিয়ে অন্যান্য লেখকদের সঙ্গে তর্ক-বিতর্ক করেছেন এবং বলেছেন, দেশের নির্বাহী শাসক হিসেবে একজন অকার্যকর প্রেসিডেন্টের চেয়ে অন্য কাউকে সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করা যায় কিনা। কেননা সিদ্ধান্ত গ্রহণ, জবাবদিহিতা এবং অন্যান্য বিষয়ে এই রকম ‘অচল নেতার’ প্রভাব সমাজে একেবারে নেই বললেই চলে।

ডাউথ্যাট নিজেই ট্রাম্পের সঙ্গে বাইডেনের ওই বিপর্যয়কর বিতর্কের অনেক আগে থেকেই যুক্তি দিয়েছিলেন যে, বাইডেনকে সরানো দরকার। কারণ আগামী চার বছরের জন্য হোয়াইট হাউজে তার মতো একজন বৃদ্ধপ্রায় প্রেসিডেন্ট থাকা অবিশ্বাস্যভাবে বিপজ্জনক হবে। আর এটা কেবল ডেমোক্র্যাটদের ভয় না যে, তিনি নভেম্বরের ভোটে ট্রাম্পের কাছে হেরে যেতে পারেন, বরং এটা গোটা আমেরিকানদের শঙ্কা।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না