শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
সোমবার, ৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের প্রার্থীতা নিয়ে উদ্বিগ্ন ন্যাটো মিত্ররা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের প্রার্থীতা নিয়ে উদ্বিগ্ন ন্যাটো মিত্ররা
৩৫৭ বার পঠিত
সোমবার, ৮ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের প্রার্থীতা নিয়ে উদ্বিগ্ন ন্যাটো মিত্ররা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে প্রার্থী হিসেবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স এবং স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কূটনীতিক ও বিশ্ব নেতারা।

উত্তর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) শীর্ষ সম্মেলনের ঠিক আগ মুহূর্তে এমন উদ্বেগ প্রকাশ করলেন সামরিক সংস্থাটির সদস্যরা।

তারা মনে করেন, আগামী ৫ নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে হলে বাইডেনকে প্রমাণ করতে হবে যে, তিনি আগামী সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনের জন্য যথেষ্ট প্রস্তুত এবং শক্তিশালী।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য পলিটিকোর মতে, ন্যাটো মিত্ররা বাইডেনকে তার দ্বিতীয় মেয়াদের জন্য ট্রাম্পের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় দেখতে চান। তবে তারা আসন্ন নির্বাচনে সাবেক প্রেসিডেন্টকে পরাজিত করার ক্ষেত্রে বাইডেনের সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন।

রিপাবলিকান প্রার্থীর বিপক্ষে প্রথম প্রসিডেন্সিয়াল বিতর্কে ৮১ বছর বয়সি বাইডেন বিপর্যয়কর পারফরম্যান্স উপহার দেন। এর পরে কিছু ইউরোপীয় কর্মকর্তা বাইডেনের স্ট্যামিনা এবং নেতৃত্বের সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

বাইডেনের বিষয়ে ন্যাটোর একজন ইউরোপীয় কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্টের যথেষ্ট বয়স হয়েছে, যেটা বুঝতে আপনাকে জিনিয়াস হতে হবে না। আমরা নিশ্চিত নই যে, ভোটে জয়ী হলেও তিনি আরও চার বছর বেঁচে থাকবেন কিনা।

ন্যাটোর আরেক ইইউ কর্মকর্তা মন্তব্য করেছেন, আমরা সবাই চাই যে বাইডেন আবারও ট্রাম্পকে হারিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসুক। তবে এটি সত্যিই আশ্বস্তকর বিষয় নয়।

তা সত্ত্বেও ন্যাটো মিত্ররা উদ্বিগ্ন যে বাইডেন কতক্ষণ ইউরোপীয় প্রতিরক্ষার জন্য মার্কিন সমর্থন অব্যাহত রাখতে পারবেন। যেহেতু ট্রাম্প অন্যান্য দেশের জন্য সমর্থন বাড়ানোর বিষয়ে সন্দিহান।

প্রথম বিতর্কের পর ন্যাটোভুক্ত দেশের একজন কর্মকর্তা বলেছিলেন, আমরা আমাদের প্রতিরক্ষা সম্পর্কে আরও আলাপ আলোচনা করছি, কারণ দেখে মনে হচ্ছে ট্রাম্প আবার ফিরে আসছেন!

এত সব উদ্বেগ সত্ত্বেও, যদিও অনেক মিত্র ট্রাম্পের চেয়ে বাইডেনকেই পছন্দ করেন, তবে বয়সের কারণে বাইডেনের দীর্ঘমেয়াদী সম্ভাবনা সম্পর্কেও আবার অনিশ্চিত তারা।

ডেমোক্র্যাটদের কেউ কেউও বাইডেনকে নির্বাচনি দৌড় থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করার কথা বিবেচনা করছেন বলে জানা গেছে।

যদিও প্রেসিডেন্ট বাইডেন প্রকাশ্যে বলেছেন যে, তিনি পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প